<p><br></p>
০৭ নভেম্বর ২০২৬, শনিবার, ১০:১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াহ ওকাফরের জাদুকরী গোল: টটেনহামের জয়রথ থামাল লিডস আট বছর বোনের পরিচয়ে আত্মগোপন: অবশেষে আঙুলের ছাপে ধরা পড়লেন তুর্কি পলাতক আসামি ৭ নভেম্বর দেশের স্বাধীনতা রক্ষার দিন: রুহুল কবির রিজভী "সামাজিক মাধ্যমে হুংকার নয়, দেশে ফিরে কাঠগড়ায় দাঁড়ান: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী" ষড়যন্ত্রকারীরা এক হয়ে দেশের বিরুদ্ধে পাঁয়তারা করছে: শামা ওবায়েদ গাজীপুরে উদ্‌যাপিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জেলা প্রশাসনের নানা আয়োজন আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী প্রথম শীতকালীন ঝড় ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গাজা: তলিয়ে গেছে ৭০ হাজার তাঁবু ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী সাভারে পুলিশের লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক আটক, মামলা দায়ের


৭ নভেম্বরের চেতনা ধারণ করে দেশ গঠনে এগিয়ে যাওয়ার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৭-১১-২০২৬
৭ নভেম্বরের চেতনা ধারণ করে দেশ গঠনে এগিয়ে যাওয়ার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের


৭ নভেম্বরকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন হিসেবে উল্লেখ করে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, এই ঐতিহাসিক দিনের চেতনা থেকেই দেশে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল।

শনিবার (৭ নভেম্বর) ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিশ্চিত মৃত্যুর ঝুঁকি জেনেও স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সেক্টর কমান্ডার হিসেবে সম্মুখযুদ্ধে অংশ নিয়েছিলেন। কিন্তু স্বাধীনতার পর এক সশস্ত্র চক্রান্তের মাধ্যমে তাঁকে আটক করা হলে, সংকটময় পরিস্থিতিতে সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে তাঁকে মুক্ত করেন। এর মাধ্যমেই দেশে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের মাধ্যমে সব দলের রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করেছিলেন। ইতিহাসের মহানায়ক কখনো কাগজে-কলমে তৈরি হন না; মানুষের জন্য অবদান, দেশপ্রেম ও ঐতিহাসিক ভূমিকার মাধ্যমেই তাঁরা স্মরণীয় হয়ে থাকেন।

বর্তমান প্রজন্মের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। সবার আগে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের দেশ গঠনে এগিয়ে যেতে হবে। তাঁর ভাষায়, "দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।"

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের চট্টগ্রাম জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী প্রমুখ।

আলোচনাসভার পূর্বে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় এবং সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী।



শেয়ার করুন