সৌদি গমনেচ্ছুদের চরম দুর্ভোগ: রিয়াদ-দাম্মামের ১৮০ ফ্লাইট বাতিল, আটকে ২৩ হাজার যাত্রী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-11-2026

সৌদি গমনেচ্ছুদের চরম দুর্ভোগ: রিয়াদ-দাম্মামের ১৮০ ফ্লাইট বাতিল, আটকে ২৩ হাজার যাত্রী

সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট সংকটে বড় ধরনের বিপাকে পড়েছেন হাজার হাজার প্রবাসী ও ভ্রমণপিপুসু যাত্রী। গত ১০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ঢাকা থেকে এই দুটি গন্তব্যের মোট ১৮০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে অনিশ্চয়তার মুখে পড়েছেন প্রায় ২৩ হাজার ৮৫ জন যাত্রী।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, এই সময়ে বাতিল হওয়া মোট ফ্লাইটের মধ্যে ১০৩টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।

কোন এয়ারলাইন্সের কতটি ফ্লাইট বাতিল:

বর্তমান পরিস্থিতি নিয়ে বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ জানান, সৌদি আরবের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের এই ধারা অব্যাহত থাকতে পারে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।