<p><br></p>
০৮ নভেম্বর ২০২৬, রবিবার, ১১:০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক রাজুর ওপর হামলা: পরীমনির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থার জোরালো দাবি জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! নেতানিয়াহুর যুগের অবসান ঘটানোর চ্যালেঞ্জ: ইসরায়েলে সরকার গঠনের দায়িত্বে গাদি আইজেনকোট কাবা শরিফের সামনে ছবি প্রকাশ করে বিয়ের ইঙ্গিত দিলেন অভিনেত্রী নাজনীন নীহা ইরানের স্থলপথ ও সীমান্ত রোধে ২০ সদস্যের বিশেষ টাস্কফোর্স গঠন করল যুক্তরাষ্ট্র হামজা জহুরের অনবদ্য সেঞ্চুরিতে ভারতকে ৩ উইকেটে হারাল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ফিটফাট হয়ে এপারে আসতে হবে, ফাঁকা আওয়াজে কাজ হবে না: টাঙ্গাইলে হুঁশিয়ারি প্রতিমন্ত্রী টুকুর চরফ্যাশনে সারের কৃত্রিম সংকট ও মিয়ানমারে পাচার: ডিলারদের কারসাজিতে দিশেহারা কৃষকরা মানসিকতার বদলেই ক্যারিবীয় ব্যাটিংয়ে সাফল্যের ধারা: কাভেম হজ চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের ১৮ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার


আগামীকাল জাতীয় প্রেসক্লাবে ১-১তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীদের সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন
মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে : ০৭-১১-২০২৬
আগামীকাল জাতীয় প্রেসক্লাবে ১-১তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীদের সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন


বেসরকারি শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত ১-১২ তম শিক্ষক নিবন্ধিতরা আগামীকাল রবিবার (০৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবে সকাল ৯ টা থেকে এক সাংবাদিক সম্মেলন ও মানববন্ধনের আয়োজন করছেন। 


সাংবাদিক সম্মেলন ও মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মো জাকির হোসেন, অতিথি মহাসচিব বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট এবং সভাপতিত্ব করবেন মো মনিরুল হক, ১-১২ তম নিয়োগ প্রত্যাশী জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। এছাড়াও ১-১২ তম শিক্ষক নিবন্ধিত শিক্ষক ও শিক্ষক নেতাগণ উপস্থিত থাকবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য নির্বাহী আদেশর মাধ্যমে নিয়োগ প্রদানের জন্য তারা এই সাংবাদিক সম্মেলন ও মানববন্ধনের আয়োজন করেছেন।


বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জালিয়াতি ও গভীর ষড়যন্ত্র এবং রায় জালিয়াতের মাধ্যমে ১-১২ তমদের নিয়োগ থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। তারা দীর্ঘ কয়েক বছর ধরে নিয়োগের প্রত্যাশায় আন্দোলন সংগ্রাম ও অনশন করেছেন কিন্তু তাতেও কোন ফল আসেনি। শুধু নিয়োগের আশ্বাস দিয়ে তাদেরকে বঞ্চিত করে রেখেছেন। সারা দেশে ৬০ হাজার থেকে প্রায় ১ লক্ষ শিক্ষক জ্বাল সনদে চাকরি করলেও ১-১২ তম বৈধ সনদধারীদের চাকরি থেকে বাদ রেখেছেন। 


এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতার আসার আগে তারেক রহমানের সাথে এক স্বাক্ষাতে বিষয়টি গুরুত্বসহকারে দেখার আশ্বাস দেন। সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর ও আনম এহসানুল হক মিলন এবং অধ্যক্ষ্য সেলিম ভূঁইয়ার সাথেও শিক্ষক নেতাগণ নিয়মিত যোগাযোগ রাখেন। 


দ্রুত নির্বাহী আদেশর মাধ্যমে ১-১২ তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকদের নিয়োগ নিশ্চিত করার জন্য এই সাংবাদিক সম্মেলন ও মানববন্ধনের আয়োজন করেছেন। এসময় নেতারা সারা দেশের নিয়োগ বঞ্চিত শিক্ষকদের অংশ গ্রহের আহবান করেন।



শেয়ার করুন