নওগাঁর মহাদেবপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা কমিটির সদস্য মো. জাহিদ হাসান রাফি (২৩)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মহাদেবপুর সদর ইউনিয়নের ঘোষপাড়া এলাকার ওয়াহিদ পারভেজ অমিকের বাসা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার জাহিদ হাসান রাফি সদর ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের মো. নওশাদ আলীর ছেলে।
জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় চলতি বছরের ১৬ জুন মহাদেবপুর থানায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় ৮ নম্বর আসামি তিনি।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।