<p><br></p>
২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ০৯:১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকার অভিযোগ, জবির সাবেক প্রক্টর পেলেন গ্রেড-২ পদোন্নতি টুঙ্গিপাড়া থানা ভাংচুর ও আগুন ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা ‎নাসিরনগরে ৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাচ্চু মিয়া গ্রেফতার, প্রতিদ্বন্দ্বী দুই পক্ষকে কাছে টানছে তুরস্ক: লিবিয়ায় কি নতুন সমীকরণ গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ নীলফামারীতে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ চিরিরবন্দরের ২০ বেকার যুবকের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন, মিলল সনদ কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী, রইল অনুষ্ঠানের সূচি


মিয়ানমার ইস্যুতে অনেক বড় ভূমিকা পালন করতে পারে পূর্ব তিমুর
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৫-১২-২০২৪
মিয়ানমার ইস্যুতে অনেক বড় ভূমিকা পালন করতে পারে পূর্ব তিমুর ছবি : সংগৃহীত


মিয়ানমার ও বাংলাদেশ ইস্যুতে অনেক বড় ভূমিকা পালন করতে পারে পূর্ব তিমুর। দেশটির প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা একজন দক্ষ কূটনীতিক। তার এই দক্ষতা রোহিঙ্গা ইস্যুতে কাজ লাগাতে চায় ঢাকা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূস এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। স্বাধীনতা ও পথ চলার শুরু থেকে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক। কিছুদিনের মধ্যে আসিয়ানের সদস্য হবে পূর্ব তিমুর। সে হিসেবে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ তাদের সমর্থন প্রত্যাশা করে।

পূর্ব তিমুরে বাংলাদেশের পণ্য রফতানির সুযোগ রয়েছে বলেও জানান ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে যৌথ সংবাদ সম্মেলনে রামোস ড. ইউনূসের নেতৃত্বে আসা বাংলাদেশের জন্য সৌভাগ্যের বলে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চার দিনের সফরে ঢাকায় এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। হোর্তাকে বিমানবন্দরে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

 

 



শেয়ার করুন