<p><br></p>
০৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৮:৩০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে সাংবাদিকদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ফিফা সভাপতি ইনফান্তিনোর ঘাড়ে ট্রাম্প প্রীতি ও আইনি ঝামেলার কালো মেঘ! জন্ম ও মৃত্যু নিবন্ধনে পিছিয়ে পড়া নেত্রকোনায় গতি ফেরাতে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা মাধবপুরে চুরি-ডাকাতি ও মাদক কারবারের অভিযোগে ক্ষুব্ধ গ্রামবাসীর তাণ্ডব, বাড়িঘরে ভাঙচুর-আগুন মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুটর প্রস্তুতি চলছে ডিসেম্বরে জামায়াত জোট ও অভ্যন্তরীণ গণতন্ত্রহীনতার অভিযোগ এনে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন সৌদির সঙ্গে সমঝোতার শর্ত: ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও স্বীকৃতি চায় হুতি বিদ্রোহীরা গোলাম মাওলা রনির স্ত্রীর এনসিপিতে যোগদানের খবর ভিত্তিহীন, দাবি সাবেক এমপির শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিশুদের বহুমুখী প্রতিভার বিকাশে জোর দিলেন প্রধানমন্ত্রী ফ্রান্সে তীব্র অসন্তোষ: রাজপথে নামছে ৭ লাখ মানুষ, স্তিমিত জনজীবন


ইয়েমেনে তীব্র সংঘর্ষ: অক্টোবরে হুথিদের ওপর ৪০ হাজারের বেশি হামলা, হতাহত প্রায় ২০ হাজার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২৬
ইয়েমেনে তীব্র সংঘর্ষ: অক্টোবরে হুথিদের ওপর ৪০ হাজারের বেশি হামলা, হতাহত প্রায় ২০ হাজার


ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান পরিচালনার দাবি করেছে সৌদি আরব সমর্থিত দেশটির সরকারি বাহিনী। গত অক্টোবর মাসে পরিচালিত এসব হামলায় গোষ্ঠীটির প্রায় ২০ হাজার যোদ্ধা ও কমান্ডার হতাহত কিংবা যুদ্ধক্ষমতা হারিয়েছেন বলে জানিয়েছে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ৫ অক্টোবর থেকে 'অপারেশন ডন অব ইয়েমেন' নামের এই সামরিক অভিযান শুরু হয়। এরপর থেকেই বিভিন্ন রণাঙ্গনে হুথিদের শক্ত অবস্থান লক্ষ্য করে তীব্র আক্রমণ চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনী।

কাউন্সিলের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে—

  • মোট অভিযান: অক্টোবরজুড়ে হুথিদের বিরুদ্ধে মোট ৪০ হাজার ৭৬১টি সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।

  • ক্ষয়ক্ষতি: অভিযানের প্রথম মাসেই প্রায় ২০ হাজার হুথি যোদ্ধা ও কমান্ডার নিহত, আহত কিংবা অন্য কোনো উপায়ে যুদ্ধের সক্ষমতা হারিয়েছেন।

এদিকে, ইয়েমেন সরকারের এমন বড় দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য জানায়নি হুথি বিদ্রোহীরা।



শেয়ার করুন