ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান পরিচালনার দাবি করেছে সৌদি আরব সমর্থিত দেশটির সরকারি বাহিনী। গত অক্টোবর মাসে পরিচালিত এসব হামলায় গোষ্ঠীটির প্রায় ২০ হাজার যোদ্ধা ও কমান্ডার হতাহত কিংবা যুদ্ধক্ষমতা হারিয়েছেন বলে জানিয়েছে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ৫ অক্টোবর থেকে 'অপারেশন ডন অব ইয়েমেন' নামের এই সামরিক অভিযান শুরু হয়। এরপর থেকেই বিভিন্ন রণাঙ্গনে হুথিদের শক্ত অবস্থান লক্ষ্য করে তীব্র আক্রমণ চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনী।
কাউন্সিলের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে—
মোট অভিযান: অক্টোবরজুড়ে হুথিদের বিরুদ্ধে মোট ৪০ হাজার ৭৬১টি সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।
ক্ষয়ক্ষতি: অভিযানের প্রথম মাসেই প্রায় ২০ হাজার হুথি যোদ্ধা ও কমান্ডার নিহত, আহত কিংবা অন্য কোনো উপায়ে যুদ্ধের সক্ষমতা হারিয়েছেন।
এদিকে, ইয়েমেন সরকারের এমন বড় দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য জানায়নি হুথি বিদ্রোহীরা।