<p><br></p>
০৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৭:৩২:২২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে ১৯ মামলার পলাতক আসামি ফিরোজ বাবু গ্রেপ্তার সরকারি মুকসুদপুর কলেজের নবীনবরণ অনুষ্ঠানে উন্নয়নের নতুন আশ্বাস দিলেন এমপি সেলিমুজ্জামান শুল্ক ফাঁকির অভিযোগে কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৮৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ রেলওয়ের ৬৫ লাখ টাকার বেডিং জালিয়াতি: তদন্তে গড়িমসি ও সময়সীমা নিয়ে ধোঁয়াশা মির্জাপুরে দরপত্র ছাড়াই সরকারি বালু বিক্রির অভিযোগ, ইউএনওর বিরুদ্ধে সহযোগিতার প্রশ্ন শুল্ক ফাঁকির অভিযোগে কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৮৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ ‘উদ্যোগ’ ঋণের প্রলোভনে প্রতারণা: বিকাশ বা অন্য মাধ্যমে টাকা না দেওয়ার কড়া সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের সাদা অ্যাপ্রনের স্বপ্ন অধরা রেখেই কফিনে ফিরছে কাশ্মীরের মেডিকেলছাত্র আদনানের দেহ স্বাস্থ্য খাতকে ধ্বংসের হাত থেকে পুনরুদ্ধার করে ট্র্যাকে ফেরানো হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত


চাঁদপুরে ১৯ মামলার পলাতক আসামি ফিরোজ বাবু গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২৬
চাঁদপুরে ১৯ মামলার পলাতক আসামি ফিরোজ বাবু গ্রেপ্তার


চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা অপরাধ চক্রের অন্যতম হোতা ও ১৯টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. ফিরোজ বাবুকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এখলাছপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। বিকেলে চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনা এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। এসআই (নিরস্ত্র) জীবন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ সময় ফিরোজ বাবুকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ফিরোজ বাবু মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেপারীবাড়ির মৃত মজিবুর রহমান বেপারীর ছেলে।

মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া জানান, ফিরোজ বাবু দীর্ঘ দিন ধরে এলাকায় ডাকাতি ও মাদক ব্যবসার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৯টি গুরুতর অপরাধের মামলা রয়েছে। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (হেরোইন, ইয়াবা ও গাঁজা সংক্রান্ত) ১৫টি, ডাকাতির ৩টি এবং অন্যান্য অপরাধের আরও ১টি মামলা রয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিকেলেই তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



শেয়ার করুন