<p><br></p>
০৬ নভেম্বর ২০২৬, শুক্রবার, ০৯:৫৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোনো বিকল্প নেই এমপি রেজাউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোনো বিকল্প নেই এমপি রেজাউল ইসলাম ধ্বংসের মুখে রাণীনগরের ঐতিহাসিক কাশিমপুর রাজবাড়ি মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোনো বিকল্প নেই এমপি রেজাউল ইসলাম গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত অলিম্পিয়াড আত্রাইয়ে নৈতিকতা শেখানোর উদ্যোগ মুখ থুবড়ে পড়েছে, বন্ধ অধিকাংশ সততা স্টোর গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার গান বাজানো নিয়ে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ নওগাঁয় পুনাকের উদ্যোগে টিকাদান কর্মসূচি মহাদেবপুরে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেফতার


মাধবপুরে সিরামিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
এম এ কাদের, বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২৬
মাধবপুরে সিরামিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু


হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশিক মিয়া (২৫) নামে এক সিরামিক কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর)  সকালে উপজেলার জগদীশপুর এলাকায় অবস্থিত বিএইচএল সিরামিক কোম্পানির কারখানায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক মিয়া উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বাড়চান্দুরা গ্রামের সমশের আলীর ছেলে।
কারখানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে কারখানার অভ্যন্তরে একটি মেশিনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আশিক। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাধবপুর থানার উপ পরিদর্শক  সুকোমল ভট্টাচার্য্য খবর পেয়ে মরদেহ  উদ্ধার  করেন।



শেয়ার করুন