<p><br></p>
০৪ নভেম্বর ২০২৬, বুধবার, ০৯:০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কৃষক বাঁচলে দেশ বাঁচবে: আধুনিক প্রযুক্তিতে কৃষিকে লাভজনক করার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী মানবাধিকার সুরক্ষা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে আত্মপ্রকাশ করল ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন ককাস ভারত থেকে সার্ভার নিয়ন্ত্রণের অভিযোগ ও ডিজিপের বিচ্ছিন্নকরণ বগুড়ায় সরকারি জায়গায় স্থায়ী দোকানের দাবিতে ফল ব্যবসায়ীদের মানববন্ধন বন্ড জিম্মি করে অঢেল সম্পদের মালিক কাস্টমস কর্মকর্তা ইরফান আলী, দুদকে দুর্নীতির অভিযোগ রাজস্ব কর্মকর্তা ইরফানের বিরুদ্ধে দুদকে অভিযোগ: বন্ড সুবিধার নামে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় শতকোটি টাকার সম্পদের পাহাড়: কাস্টমস কর্মকর্তা আব্দুস সামাদের দুর্নীতির খতিয়ান চীনা দূতাবাসের জিম্মায় জামিন: কক্সবাজার থেকে আইফোন-কম্পিউটার উদ্ধারের ঘটনায় মুক্ত ৬ বিদেশি অনলাইনে সস্তায় ইলিশ বিক্রির ফাঁদ: ১১ সদস্যের প্রতারক চক্রের আরও দুজন আটক ইন্দোনেশিয়ায় নজিরবিহীন ঘটনা: রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে ভিআইপিদের ফোনে আড়িপাতার অভিযোগে আটক ৩ পুলিশ জেনারেল


বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধনী ‍অনুষ্ঠানে প্রধান অতিথি পিবিআই প্রধান
খেলোয়াড়রা কখনো মাদকাসক্তি বা অপরাধে জড়িত হতে পারে না: পিবিআই প্রধান
  • আপডেট করা হয়েছে : ০৪-১১-২০২৬
বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধনী ‍অনুষ্ঠানে প্রধান অতিথি পিবিআই প্রধান


আজ ৪ নভেম্বর ২০২৬ খ্রি.(বুধবার) বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের আয়োজনে ঢাকা জেলা পুলিশ লাইন্স, গেন্ডারিয়ার মিল ব্যারাকে বাংলাদেশ পুলিশ (পুরুষ ও নারী) ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ডিএমপি ও আরএমপি দলের মধ্যে প্রীতি ম্যাচ দিয়ে শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি, পিবিআই ও বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সভাপতি জনাব মোঃ মোস্তফা কামাল, বিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সাধারণ সম্পাদক পুলিশ সুপার জনাব মল্লিক আহসান উদ্দিন সামীর।


উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোঃ মোস্তফা কামাল (বিপিএম-সেবা) বলেন, বাংলাদেশ পুলিশ কাবাডি, হ্যান্ডবলসহ কয়েকটি খেলায় সুনাম অর্জন করেছে। একজন প্রকৃত খেলোয়াড় কখনো মাদকাসক্তি বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে পারে না। বাংলাদেশ পুলিশের ভলিবল দলকে আরও দক্ষ ও শক্তিশালী করতে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। একজন দক্ষ পেশাদার কোচ নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। তিনি ফাইনাল খেলা বাংjলাদেশ ভলিবল ফাউন্ডেশন স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে খেলোয়াড়দের বাংলাদেশ পুলিশের হারানো গৌরব পুনরুদ্ধারে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি টিভিএস-এর কমান্ডেন্ট ডিআইজি জনাব হাবিবুর রহমান খান দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।


বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন আরআরএফ, ঢাকার কমান্ডেন্ট অতিরিক্ত ডিআইজি জনাব রুমানা আক্তার, পিপিএম, এআইজি (স্পোর্টস অ্যান্ড কালচার) পুলিশ সুপার জনাব মোঃ ইসমাইল হোসেন, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আব্দুল মোমিন। 


বক্তারা বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দলগত চেতনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুলিশ সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁরা খেলোয়াড়দের নিয়মানুবর্তিতা ও খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান।



শেয়ার করুন