<p><br></p>
০৪ নভেম্বর ২০২৬, বুধবার, ০৬:৫৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
হরিরামপুরে তথ্য অধিকার আইনে তথ্য প্রদানে গড়িমসি ও অতিরিক্ত ফি দাবির অভিযোগ চাকরির প্রলোভন ও মাদক পাচার: এস এ কর্পোরেশনের বিরুদ্ধে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আমতলীতে ইউপি সচিব মো. জাকির হোসেনের বিরুদ্ধে ৪ লাখ ৯৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগ সিভিল এভিয়েশন কর্মকর্তা আমিরের বিরুদ্ধে ২০০ কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়! গোপালগঞ্জ টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাসিরনগরে যৌতুক না দেওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, ৮ মাসেও বিচার না পাওয়ায় মানববন্ধন প্রশাসনের হস্তক্ষেপ অবশেষে বৃদ্ধ শামসুল হকের ঠাঁই হলো বড় ছেলের ঘরে বিতর্ক, অনিয়ম আর পলায়নের পরও কোন জাদুবলে রাজধানীতে পুনর্বাসিত কাস্টমস উপকমিশনার আহাদ রাজশাহী বিআরটিএ অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য: ঘুষ ছাড়া মিলছে না সেবা টাকা ছাড়া নড়ে না ফাইল! বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলামের ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ ব্যবসায়ীরা


গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৪-১১-২০২৬
গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা


গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) কর্মকর্তাদের অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


আজ বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।


কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম । কর্মশালায় প্রোগ্রাম মডারেটর ছিলেন আইকিউএসি’র পরিচালক ড. মো. বশির উদ্দিন, রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের একাউন্টিং এন্ড ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা এম. আমিনুর। কোর্স সমন্বয় করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. ঈশিতা রায় ও ড. বিতান খানম।


প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।


উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, পদ ছোট নাকি বড়, সেটি বিষয় নয়। আমাদের যার যা দায়িত্ব সেটি সঠিকভাবে পালন করাই বড় কথা। কারণ সামান্য ভুলেও বড় ক্ষতি হতে পারে। কেননা একজন নিরাপত্তা কর্মীর বেতন যতো কম হোক না কেনো, তার দায়িত্বের ওপর একজনের জীবন নির্ভর করে। সে কারণে কারও দায়িত্বে অবহেলা বরদাস্ত করা হবে না। প্রশিক্ষণার্থীরা এখানে নতুন কিছু শেখার জন্য, জানার জন্য এসেছে। এখানে নতুন করে নিজেকে জানার সুযোগ তৈরি হয়েছে। কেউ যাতে ফাঁকিবাজি করতে না পারে, সেদিকটা মাথায় রেখে, প্রশিক্ষণের পর রিভিউ বা পরীক্ষার ব্যবস্থা করা যেতে পারে। সত্যিকার অর্থে যাতে এই প্রশিক্ষণ সবার কাজে আসে।



শেয়ার করুন