রংপুরের কাউনিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোজাম্মেল হক (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি)। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেফতারকৃত মোজাম্মেল হক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পশ্চিম অনন্তপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ নভেম্বর এসআরবি-১৩, রংপুরের একটি আভিযানিক দল কাউনিয়া উপজেলার বনগ্রাম এলাকার আব্দুর রহমানের বাড়ির সামনের পাকা রাস্তায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন মোজাম্মেলের দেহ তল্লাশি করে তার লুঙ্গির কোচর থেকে ৯৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়।
এ ঘটনায় এসআরবি-১৩ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।