<p><br></p>
০৪ নভেম্বর ২০২৬, বুধবার, ০৩:৩২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের মো. সোহাগ: মুদি দোকানদার থেকে ক্ষমতার ছত্রছায়ায় যেভাবে বনে গেলেন শিল্পপতি দৈনিক অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী মহাখালী থেকে আটক বিতর্কিত মন্তব্যের জেরে ডিটিসিএ সচিব পদ হারাচ্ছেন মোহাম্মদ মসিউর রহমান রংপুরের কাউনিয়ায় ৯৫৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার টানা দুই দফায় বাড়ল সোনার দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ২৪ হাজার ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ আদালতের নির্দেশে মাধবপুরের কালীনগরে বিরোধপূর্ণ জমির ক্যাচম্যাপ তৈরি শরীয়তপুরের উন্নয়নে রেললাইন ও দুটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা হুইপ অপুর নারী ক্রিকেটারদের যৌন হয়রানি: তদন্তে সত্যতা মিলেছে, প্রতিবেদন প্রকাশ করবে না বিসিবি চাঁদপুরে ১০০ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান


ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন মজুরি চূড়ান্তের সিদ্ধান্ত, জানুয়ারি থেকে কার্যকরের প্রত্যাশা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৪-১১-২০২৬
ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন মজুরি চূড়ান্তের সিদ্ধান্ত, জানুয়ারি থেকে কার্যকরের প্রত্যাশা


তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে। আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি চূড়ান্ত করার ব্যাপারে একমত হয়েছে মালিক ও শ্রমিকপক্ষ। এর ফলে আগামী বছরের জানুয়ারি মাসে ডিসেম্বরের বেতনের সঙ্গেই বর্ধিত মজুরি হাতে পাবেন শ্রমিকেরা।

বুধবার (৪ নভেম্বর) রাজধানী সেগুনবাগিচায় নতুন গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র জজ শেখ আশফাকুর রহমানের সভাপতিত্বে সকাল ১১টায় এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়।

সভায় পোশাক খাতের শ্রমিক ও কর্মচারীদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্টরা জানান, ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া শেষ করে জানুয়ারি মাস থেকেই তা কার্যকর করার বিষয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিরা ঐকমত্যে পৌঁছেছেন।

উল্লেখ্য, বেতন বাড়ানোর দাবিতে গত কয়েকদিন ধরে রাজধানীসহ বিভিন্ন এলাকায় আন্দোলন চালিয়ে আসছেন পোশাকশ্রমিকেরা; তাদের দাবি ছিল নিম্নতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করা। এমন শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে পোশাকশিল্পের জন্য একটি পৃথক মজুরি বোর্ড গঠন করে। তবে বুধবারও ঢাকা ও গাজীপুরের কয়েকটি স্থানে শ্রমিকদের সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।



শেয়ার করুন