<p><br></p>
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বগুড়ার মোকামতলা উপজেলা প্রেসক্লাবে জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার ( ৩ নভেম্বর ) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে অদম্য উচ্ছ্বাস ও কেক কাটার মধ্য দিয়ে পত্রিকাটির ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে কেক কাটা হয় এবং এরপরে সংক্ষিপ্ত আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন অগ্রযাত্রা প্রতিদিনের জেলা প্রতিনিধি ইন্জিনিয়ার সাব্বির হাসান, মোকামতলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি রিপন মিয়া, সহসভাপতি আব্দুর রহিম, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও মোকামতলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন,সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক সোহেল রানা, কার্যনির্বাহী সদস্য সাকিব আল হাসান ও সাংবাদিক শিবলী সাদিক প্রমূখ।
এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়নে পত্রিকাটি অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।