বগুড়ার মোকামতলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


মোকামতলা বগুড়া প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 03-11-2026

বগুড়ার মোকামতলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বগুড়ার মোকামতলা উপজেলা প্রেসক্লাবে জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।


​মঙ্গলবার ( ৩ নভেম্বর  ) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে অদম্য উচ্ছ্বাস ও কেক কাটার মধ্য দিয়ে পত্রিকাটির ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়।


​অনুষ্ঠানের শুরুতে কেক কাটা হয় এবং এরপরে সংক্ষিপ্ত আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন অগ্রযাত্রা প্রতিদিনের জেলা প্রতিনিধি ইন্জিনিয়ার সাব্বির হাসান,  মোকামতলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি রিপন মিয়া, সহসভাপতি আব্দুর রহিম, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও মোকামতলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন,সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক সোহেল রানা, কার্যনির্বাহী সদস্য সাকিব আল হাসান ও সাংবাদিক শিবলী সাদিক প্রমূখ। 


এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


​বক্তারা দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়নে পত্রিকাটি অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।