<p><br></p>
০৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৬:২০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ৩০ হাজার টাকা মজুরির দাবিতে বিক্ষোভ, মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি শ্রমিক আন্দোলন: সরকারকে বেকায়দায় ফেলার গভীর ষড়যন্ত্র দেখছে বিকেএমইএ নন্দীগ্রামে আড়াই কোটি টাকার বেশি ব্যয়ে আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন কাশিয়ানীর ভাটিয়াপাড়াতে চর্তুমুখী সংঘর্ষে এক ভ্যানগাড়ি চালক নিহত আহত - ৩ গোপালগঞ্জে মাদক ও বিক্রির টাকাসহ এক ব্যবসায়ী আটক গোপালগঞ্জের কাশিয়ানীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ছাড়াল সরকারকে ব্যর্থ করতে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি অপচেষ্টা চালাচ্ছে: রাশেদ খাঁন হরমুজে জাহাজে হামলার পর পাকিস্তানের মধ্যস্থতার ভূমিকা নিয়ে কূটনৈতিক প্রশ্ন মুগদা হাসপাতালে অনলাইন ই-অ্যাপয়েন্টমেন্ট চালু: কমবে রোগীদের ভোগান্তি


আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন
মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২৬
আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন


বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আয়োজনে জাতীয় প্রেসক্লাবে আট দফা দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত। 


মঙ্গলবার (০৩ নভেম্বর) রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সকাল ১১ টায় এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। বেসরকারি শিক্ষকদের দীর্ঘ আন্দোলন সংগ্রাম আর অনশন করে তাদের দাবি আদায়ের কথা জানিয়ে আসছিল। কিন্তু তারা বিগত সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্তৃপক্ষের আশ্বাস পেলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। 


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসার আগে সকল দাবি ও সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেও তা আজও বাস্তবায়ন হয়নি। তাই তারা বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবে আট দফা দাবিতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। 


দাবি গুলোর মধ্যে রয়েছে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ, দ্রুত নবম জাতীয় পে-স্কেল প্রদান, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও করন,পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, সরকারি নিয়মে বাড়ী ভাড়া প্রদান, চাকরির বয়স ৬৫ বছর করন ও দ্রুত বদলী করন এবং ১-১৩ তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকদের নিয়োগ প্রদান। 


সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ মো সেলিম ভূঁইয়া এমপি। বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতাকর্মী এবং ১-১২ তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ঐক্য জোটের নেতা মো আব্দুল মোমিন পলাশ। 


বক্তারা এসময় বেসরকারি শিক্ষক কর্মচারী, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এবং ১-১২ তমদের ন্যায্য দাবী ও সমস্যার কথা তুলে ধরেন । 


দেশ ও জাতি গড়ার কারিগর শিক্ষক সমাজের জীবন মানের বৈষম্যের কথা জানান। বিগত মান্ধাতা আমলের বেতন ভাতার কথাও বলেন�



শেয়ার করুন