<p><br></p>
০৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৫:২৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজে জাহাজে হামলার পর পাকিস্তানের মধ্যস্থতার ভূমিকা নিয়ে কূটনৈতিক প্রশ্ন মুগদা হাসপাতালে অনলাইন ই-অ্যাপয়েন্টমেন্ট চালু: কমবে রোগীদের ভোগান্তি পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ নতুন ছন্দে এগোচ্ছে কোয়াড: ২০২৬ সালে ইন্দো-প্যাসিফিকে জোরালো হচ্ছে যুক্তরাষ্ট্র-ভারত-জাপান-অস্ট্রেলিয়ার যৌথ প্রয়াস টঙ্গীতে মাদ্রাসায় হামলা-ভাঙচুর মামলা: হাইকোর্টে জামিন পেলেন শাহজালাল রুমী আইপিএলে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন মোহাম্মদ আমির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার লাগাম কি টানতে পারবে ডেমোক্র্যাটরা ঢাবির অধিভুক্ত উদয়ন স্কুল: এআই দিয়ে ছাত্রীদের ছবি বিকৃতির প্রতিবাদ করায় ১০ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার نما বিক্ষোভ যশোরে অবৈধ সম্পর্কের জেরে স্বামী-স্ত্রীকে নৃশংস হত্যা: আটক ২ ঢাকার আদালতকে দুই ভাগে বিভক্ত করতে হাইকোর্টে রিট


জাতীয় সংসদ সচিবালয় সংস্কার: ২-৩ জন পরামর্শক নিয়োগের সুপারিশ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২৬
জাতীয় সংসদ সচিবালয় সংস্কার: ২-৩ জন পরামর্শক নিয়োগের সুপারিশ


জাতীয় সংসদ সচিবালয়ের সাংগঠনিক সংস্কার ও ‘বাংলাদেশ পার্লামেন্টারি সার্ভিস’ গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত সহায়তা দেওয়ার জন্য ২ থেকে ৩ জন পরামর্শক নিয়োগের সুপারিশ করা হয়েছে। এ ক্ষেত্রে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তা নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নির্ধারণ ও পরবর্তী কমিশন বৈঠকে প্রস্তাব উপস্থাপনের জন্য গঠিত কমিটির দ্বিতীয় সভায় এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সচিবালয়ের জনবল ও নিয়োগসংক্রান্ত সার্বিক অগ্রগতির বিষয়গুলো তুলে ধরা হয়। জানানো হয় যে, প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরাসরি নিয়োগযোগ্য ১৬টি পদের প্রক্রিয়া পিএসসির মাধ্যমে এবং ১১ থেকে ২০তম গ্রেডের ১৫৫টি পদের নিয়োগ প্রক্রিয়া সংসদ সচিবালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার কাজ চলমান রয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—

  • জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি

  • হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু

  • সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম

  • সংসদ সদস্য মো. সেলিম রেজা

  • সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তার

এ ছাড়া সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।



শেয়ার করুন