<p><br></p>
০৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৪:৩৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
ফিফার সেই বিতর্কিত শেয়ার বিক্রি পরিকল্পনা: কঠোর শর্তে নথি দেখাতে রাজি ইনফান্তিনোর সংস্থা নেতানিয়াহুর ভাগ্য সুতোয় ঝুলছে: ইসরায়েলের ঝুলন্ত পার্লামেন্টে 'কিংমেকার' আরব দলগুলো শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা: দীপ ফের ৩ দিনের রিমান্ডে দেশে হামের সংক্রমণ ও মৃত্যু অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৬ জনের প্রাণহানি শিক্ষার্থীদের জন্য সুখবর: ডিএসসিসি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ঐতিহাসিক স্থান বিনামূল্যে পরিদর্শনের সুযোগ শিক্ষার্থীদের জন্য সুখবর: ডিএসসিসি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ঐতিহাসিক স্থান বিনামূল্যে পরিদর্শনের সুযোগ জুনিয়রের ডাকে বাসা থেকে বের হয়ে লাশ: তাহসিফ হত্যা মামলায় দ্বিতীয় দফায় দীপ রিমান্ডে জাতীয় সংসদ সচিবালয় সংস্কার: ২-৩ জন পরামর্শক নিয়োগের সুপারিশ মজুরি বৃদ্ধির দাবিতে মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পরিস্থিতি স্বাভাবিক ও মেট্রো স্টেশন সচল


জাতীয় সংসদ সচিবালয় সংস্কার: ২-৩ জন পরামর্শক নিয়োগের সুপারিশ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২৬
জাতীয় সংসদ সচিবালয় সংস্কার: ২-৩ জন পরামর্শক নিয়োগের সুপারিশ


জাতীয় সংসদ সচিবালয়ের সাংগঠনিক সংস্কার ও ‘বাংলাদেশ পার্লামেন্টারি সার্ভিস’ গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত সহায়তা দেওয়ার জন্য ২ থেকে ৩ জন পরামর্শক নিয়োগের সুপারিশ করা হয়েছে। এ ক্ষেত্রে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তা নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নির্ধারণ ও পরবর্তী কমিশন বৈঠকে প্রস্তাব উপস্থাপনের জন্য গঠিত কমিটির দ্বিতীয় সভায় এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সচিবালয়ের জনবল ও নিয়োগসংক্রান্ত সার্বিক অগ্রগতির বিষয়গুলো তুলে ধরা হয়। জানানো হয় যে, প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরাসরি নিয়োগযোগ্য ১৬টি পদের প্রক্রিয়া পিএসসির মাধ্যমে এবং ১১ থেকে ২০তম গ্রেডের ১৫৫টি পদের নিয়োগ প্রক্রিয়া সংসদ সচিবালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার কাজ চলমান রয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—

  • জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি

  • হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু

  • সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম

  • সংসদ সদস্য মো. সেলিম রেজা

  • সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তার

এ ছাড়া সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।



শেয়ার করুন