<p><br></p>
১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০১:০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৯ ফিলিস্তিনি নিহত
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১২-১২-২০২৪
গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৯ ফিলিস্তিনি নিহত ছবি : সংগৃহীত


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ধ্বংসলীলা চালিয়েই যাচ্ছে দখলদার ইসরায়েল। গাজায় চলমান হামলায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত ১৯ ফিলিস্তিনি। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৪ হাজার ৮০০ জন ছাড়িয়ে গেছে। এছাড়া, গত বছরের অক্টোবর থেকে চালানো হামলায় লক্ষাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।

 

বুধবার এক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে আরও অন্তত ১৯ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৮০৫ জনে পৌঁছেছে।

 

এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ১৯ জন নিহত এবং আরও ৬৯ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। তাদের কাছে পৌঁছাতে পারছেন না উদ্ধারকারীরা।

 

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজায় ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।

 

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আক্রমণের পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজারো ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

 



শেয়ার করুন