<p><br></p>
২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ০৯:৪০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আলীকদমের পাহাড় কি অবৈধ ইটভাটার কাছে জিম্মি? প্রশাসন কি দেখেও দেখছে না? কলাপাড়ায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মূল্যস্ফীতি ৬ শতাংশে নামানোর লক্ষ্য; অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা অর্থমন্ত্রীর টানা ১০০ ম্যাচে গোলের অনন্য মাইলফলকে রোনালদোর আল নাসর ভবদহ জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ ও বড় প্রকল্পের উদ্যোগ সন্তানদের ভালোবাসায় আবেগাপ্লুত কেট; ক্যানসার জয়ের পর নতুন প্রামাণ্যচিত্রে ঘুরে দাঁড়ানোর গল্প লালমোহনে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, পুড়ল পান দোকান মধ্যনগরে জমি নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫ ট্রাম্পের নীতির ফাঁদে পা না দিতে ইরাককে সতর্ক করল তেহরান সোনিয়া গান্ধীর নাগরিকত্ব ও ভোটার তালিকা বিতর্কে আদালতে দিল্লি পুলিশের প্রতিবেদন


কুনারে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৮-১১-২০২৬
কুনারে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯


আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের কুনার প্রদেশে শনিবার একটি স্কুলের পাশের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজন শিক্ষার্থীর প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯৯ জন। রয়টার্সের বরাতে তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি জানান, আসাদাবাদ জেলার আন্দরসির এলাকায় এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, স্কুলটির কাছাকাছি খননকাজে যুক্ত কয়েকটি প্রতিষ্ঠানের বিস্ফোরক রাখার একটি গুদাম থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে।

পাকিস্তান সীমান্ত লাগোয়া কুনার প্রদেশে একাধিক খনন প্রকল্প চলমান রয়েছে। কানি আরও জানান, বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।



শেয়ার করুন