<p><br></p>
শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’-এর নতুন গান ‘ড্যাডি কুল’ প্রকাশের পর থেকেই অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে জোর চর্চা শুরু হয়েছে। এই গানে
১৯৭৬ সালে বনি এমের জনপ্রিয় ডিস্কো গান ‘ড্যাডি কুল’-এর বলিউড রূপ এটি। নতুন এই সংস্করণের সুর করেছেন শচীন-জিগর, হিন্দি কথা লিখেছেন কুমার এবং কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। শাহরুখ ও কারিনার নাচের দৃশ্য কোরিওগ্রাফ করেছেন বৈভবী মার্চেন্ট।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির তারকাবহুল তালিকায় শাহরুখ ও কারিনার পাশাপাশি রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, অভয় ভার্মা, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত ও রাঘব জুয়াল। পাশাপাশি এই ছবির হাত ধরে বড় পর্দায় অভিষেক ঘটছে শাহরুখকন্যা সুহানা খানের। ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কিং’-এর।