<p><br></p>
২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১১:৩০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শতকোটি টাকার সম্পদের পাহাড়! এলজিইডির হিসাবরক্ষক দম্পতির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ ইউপি নির্বাচন সামনে রেখে ১৫ দলের সঙ্গে ইসির সংলাপ শুরু শার্শায় ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ রাজধানীতে সহিংসতার ছক: মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা ও দুই শ্যালক আটক দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণ ফেরাতে পদ্মা ব্যারেজ দ্রুত বাস্তবায়নের দাবি রাজশাহীর সেমিনারে জ্বালানি স্থাপনা ও বেসামরিক এলাকায় পাল্টাপাল্টি আঘাত: রাশিয়া-ইউক্রেন সংঘাত তীব্র গোপালগঞ্জে ডকডাউন ঘিরে চাপা আতংক বিএমইটিতে অদৃশ্য সিন্ডিকেট: তদন্তের নামে ধামাচাপা, জিম্মি প্রবাসগামীরা তারেক রহমানের ৫ই ডিসেম্বর মোকামতলায় আগমন সফল করতে কিচক ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত আলীকদমের পাহাড় কি অবৈধ ইটভাটার কাছে জিম্মি? প্রশাসন কি দেখেও দেখছে না?


ইসলামপুরে ওয়ারিশি জমিতে জালিয়াতির অভিযোগ:আদেশের পরও বহাল ভুয়া রেকর্ডের জটিলতা
শরীফ মিয়া স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে : ২৮-১১-২০২৬
ইসলামপুরে ওয়ারিশি জমিতে জালিয়াতির অভিযোগ:আদেশের পরও বহাল ভুয়া রেকর্ডের জটিলতা


​জামারপুরের ইসলামপুরে রেকর্ডপত্র ও দলিলপত্রে কারসাজি করে‘বিল’শ্রেণির জমি‘নামা’দেখিয়ে সৃজিত নামজারি খতিয়ান বাতিলের আদেশ জারি হলেও তা বাস্তবে কার্যকর হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। 


সংশ্লিষ্ট মিস মোকদ্দমার শুনানি ও কাগজপত্র যাচাই শেষে গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখে নামজারি বাতিলের ওই আদেশ দেওয়া হলেও জমি নিয়ে দখল,পাল্টাপাল্টি অভিযোগ ও টানাপোড়েন থামছে না।


​সংশ্লিষ্ট নথি ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বেলগাছা এলাকার বাসিন্দা মৃত জহুরুল হকের ছেলে হাফিজুর রহমান আবেদনকারী হিসেবে কুলকান্দি এলাকার মৃত তমেজ উদ্দিন সরকারের ছেলে অমেজ উদ্দিন আকন্দের বিরুদ্ধে নামজারি বাতিলের আবেদন করেন। 


এরপর রেকর্ডপত্র পর্যালোচনা এবং কুলকান্দি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের (স্মারক নং-১৮৭,তারিখ,২৮ ডিসেম্বর ২০২৫ সালে ভিত্তিতে শুনানি শেষে বাতিলের আদেশ আসে। 


অভিযোগ রয়েছে,মূল আর.এস রেকর্ডের ‘বিল’ শ্রেণির জায়গায় কৌশলে‘নামা’শ্রেণি দেখিয়ে ডুপ্লিকেট বা ভুয়া রেকর্ড সৃষ্টি করে নামজারি সম্পন্ন করা হয়েছিল।


​ভুক্তভোগী পরিবারের দাবি,দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা অংশীদারি সম্পত্তি থেকে বঞ্চিত করতে নানা অপচেষ্টা চলছে। তাদের অভিযোগ,১৯৮০সালের ২২ জুলাই তমেজ উদ্দিন আকন্দের নামে ৫৩৯১ নম্বর দলিলমূলে বিআরএস ১৪৩৪ নম্বর খতিয়ানে ৯০২৯ হাল দাগে ৪৬ শতাংশ‘বিল’শ্রেণির জমি রেকর্ডভুক্ত হয়। পাশাপাশি ৯০৩৩ হাল দাগে‘বিল’শ্রেণির আরও জমি তমেজ উদ্দিনের নামে প্রকাশিত হয়। অভিযোগ অনুযায়ী, মৃত তমেজ উদ্দিন আকন্দের ছেলে অমেজ উদ্দিন তার ভাই-বোন ও ওয়ারিশদের অংশ বণ্টন না করেই ১৯৮৪ সালের ২৫ জুলাই ৩১৯০ নম্বর দলিলে ৪৬ শতাংশ জমি দেখিয়ে কাগজপত্র তৈরি করেন, যেখানে সাবেক খতিয়ান ২৯৩৫ এবং সাবেক দাগ ২৭৬৭ ও ২৭৭১ উল্লেখ করে হাল ১৪৩৪ খতিয়ানের ৯০২৯ দাগের শ্রেণি‘নামা’দেখানো হয়।


​আবেদনকারী হাফিজুর রহমান আকন্দ বলেন, মৃত তমেজ উদ্দিন আকন্দ আমার দাদা। আমার বাবা ও ফুফুদের জমি অংশটুকু আত্মসাতের পাঁয়তারা করছেন জেঠা অমেজ উদ্দিন আকন্দ। ভুয়া পর্চা ও ডুপ্লিকেট কাগজপত্র তৈরি করে রেকর্ড পর্যন্ত সৃষ্টি করেছেন তিনি। সরকারের কাছ থেকে নেওয়া ১৫ বছর মেয়াদি‘বিল’ শ্রেণির বন্দোবস্তের মেয়াদ শেষ না হতেই প্রভাবশালীদের কাছে জমি দলিল করে বিক্রি করেছেন। আমাদের নামজারি থাকা সত্ত্বেও ভুয়া কাগজপত্র দেখিয়ে ওই জমির ওপর আরেকটি নামজারি তৈরি করে দেন কুলকান্দি ইউনিয়নের তৎকালীন নায়েব বিমল চন্দ্র আরজু।


​এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত অমেজ উদ্দিন আকন্দ বলেন,আমার বাবা আমাকে ১৯৮৪ সালে হেবামূল্যে কবলা দেন। সেই কবলামূলে আমি জমির মালিক। তাই জমিটি বিক্রি করে দিয়েছি।



শেয়ার করুন