<p><br></p>
২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৮:৩৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ নীলফামারীতে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ চিরিরবন্দরের ২০ বেকার যুবকের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন, মিলল সনদ কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী, রইল অনুষ্ঠানের সূচি ২৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি পাচ্ছেন নির্মাতা চয়নিকা চৌধুরী বায়োপিকে অভিনয়ে আগ্রহী ববিতা, মানলেন না কোনো আপস চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ - ইসহাক খন্দকার ভুয়া অ্যাকাউন্ট থেকে এলসি অনিয়ম: তদারকি ও সুশাসনের চাপে পূবালী ব্যাংক


বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন: ক্লাসে মাত্র ১ শিক্ষার্থী, ক্ষোভ প্রকাশ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৬-১১-২০২৬
বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন: ক্লাসে মাত্র ১ শিক্ষার্থী, ক্ষোভ প্রকাশ


 শ্রেণিকক্ষে প্রবেশ করে মাত্র একজন শিক্ষার্থীকে দেখে বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এমন অবস্থার সম্মুখীন হন। শিক্ষার্থীদের এমন নাজুক উপস্থিতি এবং শিক্ষকদের অসংলগ্ন বক্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

পরিদর্শনকালে একটি শ্রেণিকক্ষে কেবল একজন ছাত্রীকে বসে থাকতে দেখে উপস্থিত এক নারী শিক্ষকের কাছে শিক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়ে জানতে চান শিক্ষামন্ত্রী। জবাবে ওই শিক্ষক জানান, কলেজে মোট ১৫ জন ছাত্রী থাকলেও আজ মাত্র একজন উপস্থিত হয়েছে। এ সময় আরেকজন শিক্ষক দাবি করেন, সময়মতো শ্রেণিকক্ষে গেলেও অনেক শিক্ষার্থী তখনো ভেতরে আসেনি।

অন্যান্য কক্ষেও শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ ও ক্লাস শুরুর সময়সূচি জানতে চাইলে শিক্ষকরা জানান, সাড়ে ১১টায় ক্লাস নির্ধারিত রয়েছে এবং শিক্ষকরা কক্ষে ঢুকলেও শিক্ষার্থীরা সম্ভবত বাইরে অবস্থান করছেন।

একপর্যায়ে একজন শিক্ষক মন্তব্য করেন যে শিক্ষার্থীদের ক্লাসে আসার বিষয়ে অনীহা রয়েছে, নিয়মিত উপস্থিত করা কঠিন হয়ে পড়ে এবং অনেক সময় ফোনে ডেকে আনতে হয়। শিক্ষকদের এ ধরনের যুক্তিতে ক্ষোভ প্রকাশ করেন ড. আ ন ম এহছানুল হক মিলন।

পরিদর্শন শেষে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শ্রেণিকক্ষে যথাযথ পাঠদান কার্যক্রম চালানোর ওপর জোর দেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখা ও শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।



শেয়ার করুন