<p><br></p>
০৭ নভেম্বর ২০২৬, শনিবার, ১১:২০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াহ ওকাফরের জাদুকরী গোল: টটেনহামের জয়রথ থামাল লিডস আট বছর বোনের পরিচয়ে আত্মগোপন: অবশেষে আঙুলের ছাপে ধরা পড়লেন তুর্কি পলাতক আসামি ৭ নভেম্বর দেশের স্বাধীনতা রক্ষার দিন: রুহুল কবির রিজভী "সামাজিক মাধ্যমে হুংকার নয়, দেশে ফিরে কাঠগড়ায় দাঁড়ান: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী" ষড়যন্ত্রকারীরা এক হয়ে দেশের বিরুদ্ধে পাঁয়তারা করছে: শামা ওবায়েদ গাজীপুরে উদ্‌যাপিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জেলা প্রশাসনের নানা আয়োজন আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী প্রথম শীতকালীন ঝড় ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গাজা: তলিয়ে গেছে ৭০ হাজার তাঁবু ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী সাভারে পুলিশের লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক আটক, মামলা দায়ের


৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস: তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির বিশাল সার্বভৌমত্ব র‍্যালি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৭-১১-২০২৬
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস: তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির বিশাল সার্বভৌমত্ব র‍্যালি


ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য 'সার্বভৌমত্ব র‍্যালি' করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শনিবার (৭ নভেম্বর) দুপুর আড়াইটার পর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি শুরু হয়। র‍্যালিতে অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।


শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৈরি অস্থায়ী মঞ্চে উপস্থিত হন দলের চেয়ারম্যান তারেক রহমান। এরপর বিকেল সাড়ে তিনটার পর তাঁর নেতৃত্বেই শুরু হয় এই র‍্যালি। তাঁকে একনজর দেখতে এবং স্বাগত জানাতে পল্টন এলাকায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। খণ্ড খণ্ড মিছিলে চারপাশ মুখরিত হয়ে ওঠে দলীয় স্লোগানে।


এর আগে শুক্রবার থেকেই দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে ঢাকায় আসতে শুরু করেন। পল্টনের মূল সড়ক ছাড়িয়ে আশপাশের অলিগলিও নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়।

র‍্যালিতে বিএনপি ছাড়াও জাতীয়তাবাদী শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এবারের শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল কিছু ব্যতিক্রমী আয়োজন—যার মধ্যে ঘোড়ার গাড়ি ও হাতির বহর নেতাকর্মী ও উৎসুক জনতার দৃষ্টি কাড়ে। বর্ণিল ব্যানার ও ফেস্টুনের পাশাপাশি এসব ভিন্নধর্মী অনুষঙ্গ র‍্যালিতে বাড়তি উৎসবের আমেজ যোগ করে।



শেয়ার করুন