<p><br></p>
০৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৮:২১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জন্ম ও মৃত্যু নিবন্ধনে পিছিয়ে পড়া নেত্রকোনায় গতি ফেরাতে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা মাধবপুরে চুরি-ডাকাতি ও মাদক কারবারের অভিযোগে ক্ষুব্ধ গ্রামবাসীর তাণ্ডব, বাড়িঘরে ভাঙচুর-আগুন মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুটর প্রস্তুতি চলছে ডিসেম্বরে জামায়াত জোট ও অভ্যন্তরীণ গণতন্ত্রহীনতার অভিযোগ এনে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন সৌদির সঙ্গে সমঝোতার শর্ত: ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও স্বীকৃতি চায় হুতি বিদ্রোহীরা গোলাম মাওলা রনির স্ত্রীর এনসিপিতে যোগদানের খবর ভিত্তিহীন, দাবি সাবেক এমপির শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিশুদের বহুমুখী প্রতিভার বিকাশে জোর দিলেন প্রধানমন্ত্রী ফ্রান্সে তীব্র অসন্তোষ: রাজপথে নামছে ৭ লাখ মানুষ, স্তিমিত জনজীবন জেট ফুয়েলের দাম ফের বাড়ল, নভেম্বরে প্রতি লিটার ১৮৯ টাকা ৩ পয়সা ইয়েমেনে তীব্র সংঘর্ষ: অক্টোবরে হুথিদের ওপর ৪০ হাজারের বেশি হামলা, হতাহত প্রায় ২০ হাজার


জেট ফুয়েলের দাম ফের বাড়ল, নভেম্বরে প্রতি লিটার ১৮৯ টাকা ৩ পয়সা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২৬
জেট ফুয়েলের দাম ফের বাড়ল, নভেম্বরে প্রতি লিটার ১৮৯ টাকা ৩ পয়সা


দেশের বাজারে টানা তৃতীয় মাসের মতো বাড়ল উড়োজাহাজের জ্বালানি বা জেট ফুয়েলের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নতুন ঘোষণা অনুযায়ী, নভেম্বর মাসে জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৬ টাকা ৩২ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১৮৯ টাকা ০৩ পয়সায়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্য জেট ফুয়েলের নতুন দর নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১.১৬৩৭ মার্কিন ডলার।

বিইআরসি জানায়, গত ৫ অক্টোবর থেকে ৪ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্লাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) এলসি নিষ্পত্তিতে ডলারের বিনিময় হারের বিষয়টি বিবেচনা করে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

  • নভেম্বর: ১৮৯.০৩ টাকা (প্রতি লিটার)

  • অক্টোবর: ১৮২.৭১ টাকা (লিটারপ্রতি ১৭.০৬ টাকা বৃদ্ধি)

  • সেপ্টেম্বর: ১৬৫.৬৫ টাকা

  • আগস্ট: ১৫৯.৫২ টাকা (লিটারপ্রতি ২৮.৫৩ টাকা বৃদ্ধি)

এর আগে গত মে থেকে জুলাই মাস পর্যন্ত টানা তিন দফায় জেট ফুয়েলের দাম কমানো হয়েছিল। সর্বশেষ জুলাই মাসে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৯ টাকা ২২ পয়সা কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছিল।



শেয়ার করুন