জেট ফুয়েলের দাম ফের বাড়ল, নভেম্বরে প্রতি লিটার ১৮৯ টাকা ৩ পয়সা


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-11-2026

জেট ফুয়েলের দাম ফের বাড়ল, নভেম্বরে প্রতি লিটার ১৮৯ টাকা ৩ পয়সা

দেশের বাজারে টানা তৃতীয় মাসের মতো বাড়ল উড়োজাহাজের জ্বালানি বা জেট ফুয়েলের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নতুন ঘোষণা অনুযায়ী, নভেম্বর মাসে জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৬ টাকা ৩২ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১৮৯ টাকা ০৩ পয়সায়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্য জেট ফুয়েলের নতুন দর নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১.১৬৩৭ মার্কিন ডলার।

বিইআরসি জানায়, গত ৫ অক্টোবর থেকে ৪ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্লাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) এলসি নিষ্পত্তিতে ডলারের বিনিময় হারের বিষয়টি বিবেচনা করে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত মে থেকে জুলাই মাস পর্যন্ত টানা তিন দফায় জেট ফুয়েলের দাম কমানো হয়েছিল। সর্বশেষ জুলাই মাসে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৯ টাকা ২২ পয়সা কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছিল।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।