<p><br></p>
০৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৫৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শুল্ক ফাঁকির অভিযোগে কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৮৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ ‘উদ্যোগ’ ঋণের প্রলোভনে প্রতারণা: বিকাশ বা অন্য মাধ্যমে টাকা না দেওয়ার কড়া সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের সাদা অ্যাপ্রনের স্বপ্ন অধরা রেখেই কফিনে ফিরছে কাশ্মীরের মেডিকেলছাত্র আদনানের দেহ স্বাস্থ্য খাতকে ধ্বংসের হাত থেকে পুনরুদ্ধার করে ট্র্যাকে ফেরানো হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত জাপানি রিকন্ডিশন্ড গাড়ির মেলা শুরু: আইসিসিবিতে জমে উঠেছে ‘বারভিডা কার এক্সপো ২০২৬’ শ্রমিকদের দাবির আড়ালে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: বাগেরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ট্রাভেল পাস নয়, বন্দি প্রত্যর্পণ চুক্তির পথেই হাঁটবে ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান: গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি নারায়ণগঞ্জের শ্রমিক অসন্তোষ: গার্মেন্টস শিল্পকে ধ্বংসের গভীর ষড়যন্ত্র দেখছেন ব্যবসায়ীরা


কসবায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: আহত ৫, এলাকায় পুলিশ মোতায়েন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২৬
কসবায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: আহত ৫, এলাকায় পুলিশ মোতায়েন


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে অভ্যন্তরীণ কোন্দল চরমে পৌঁছেছে। নতুন কমিটির বিরোধিতাকে কেন্দ্র করে বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় পৌরশহরের স্বাধীনতা চত্বর এলাকায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।

আহতরা হলেন—মো. হোসেন মিয়া (৪০), মো. জুয়েল মিয়া (৩০), রাব্বী মিয়া (২৫), রাশেদুল ইসলাম রাশেদ (২৫) এবং পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক শহিদুল খাঁ (৩০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ১ নভেম্বর জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন ও সদস্য সচিব সমীর চক্রবর্তীর স্বাক্ষরে দীর্ঘ ১০ বছর পর কসবা উপজেলা ও পৌর ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সিরাজুল ইসলাম ইমুকে সভাপতি ও শিমুল মিয়াকে সাধারণ সম্পাদক করে উপজেলা কমিটি এবং এনামুল হক আপেলকে সভাপতি ও জুয়েল আহমেদকে সাধারণ সম্পাদক করে পৌর কমিটি ঘোষণা করা হয়।

এই কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীদের একটি অংশ এর প্রতিবাদ জানিয়ে আসছে। এর ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূইয়ার অনুসারী নবগঠিত কমিটির নেতারা একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি স্বাধীনতা চত্বরে পৌঁছালে স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী পদবঞ্চিত ছাত্রদল নেতা রাজু আহমেদ ও সাবেক আহ্বায়ক শহিদুল খাঁর নেতৃত্বে একটি প্রতিবাদী অংশ বাধা দেয়। এর ফলে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষে এমপির অনুসারী ৫ জন নেতাকর্মী আহত হন।

  • পদবঞ্চিত পক্ষের নেতা রাজু আহমেদ অভিযোগ করেন, "তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আর্থিক লেনদেনের মাধ্যমে এই পকেট কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা এই অবৈধ কমিটি বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাবো।"

  • নবগঠিত পৌর কমিটির সভাপতি এনামুল হক আপেল বলেন, "দশ বছর পর নতুন কমিটি হওয়ায় আমরা আনন্দ মিছিল বের করেছিলাম। কিন্তু পরিকল্পিতভাবে রাজু আহমেদের নেতৃত্বে আমাদের মিছিলে হামলা চালানো হয়।"

খবর পেয়ে কসবা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ। তিনি জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



শেয়ার করুন