<p><br></p>
০৪ নভেম্বর ২০২৬, বুধবার, ০৪:২২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নব্বইয়ের দশকের সেই ‘অন্ধকার অধ্যায়’ ও শচীনের চোখে ভারতের সেরা দুই অধিনায়ক দিনাজপুরের বোচাগঞ্জে ১৯৪ বস্তা সরকারি সার জব্দ, এক ব্যক্তিকে জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মো. আশিক সাঈদ দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে, ২৪ ঘণ্টায় মৃত ৬ চাষাঢ়ায় ৯ তলার অনুমতিতে ১০ তলা ভবন: রাজউক কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ ও সুবিধা নেওয়ার গুরুতর অভিযোগ পাওয়ার গ্রিডের হিসাবরক্ষণ সফটওয়্যার থেকে ২৬০ ভাউচার ডিলিট: স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ‘ফ্রি পার্কিং জোনের’ আড়ালে সম্রাটের অবৈধ ট্যাক্সি স্ট্যান্ড নারায়ণগঞ্জের মো. সোহাগ: মুদি দোকানদার থেকে ক্ষমতার ছত্রছায়ায় যেভাবে বনে গেলেন শিল্পপতি দৈনিক অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী মহাখালী থেকে আটক বিতর্কিত মন্তব্যের জেরে ডিটিসিএ সচিব পদ হারাচ্ছেন মোহাম্মদ মসিউর রহমান


চাঁদপুরে ১০০ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৪-১১-২০২৬
চাঁদপুরে ১০০ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান


চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ১০০ জন প্রতিবন্ধী এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়েছে। জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এবং চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের তত্ত্বাবধানে এই সহায়তা দেওয়া হয়।


প্রতিটি শিক্ষার্থীকে তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে জমা দেওয়ার জন্য ১০ হাজার টাকার পে-অর্ডার চেক প্রদান করা হয়েছে। বুধবার (০৪ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের মুনিরা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ সদস্যের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন জেলা ছাত্রদলের সদস্যসচিব জিয়াউর রহমান সোহাগ।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হাবিব, যুগ্ম আহ্বায়ক মামুন খান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, মহিলা কলেজ ছাত্রদলের সভানেত্রী নাসিম আক্তার, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তারসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


চেক বিতরণকালে বক্তারা বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে যাতে কোনো মেধাবী শিক্ষার্থী ঝরে না পড়ে, সেদিকে লক্ষ্য রেখে এই সহায়তা প্রদান করা হয়েছে। শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে এবং আর্থিক সংকট মোকাবিলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের এই উদ্যোগ প্রশংসনীয়। পাশাপাশি, অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।



শেয়ার করুন