<p><br></p>
০৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৮:২১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নওগাঁর ১১ প্রতিষ্ঠানে শতভাগ ফেল জনগণের স্বার্থে রাজপথে নামার ডাক এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের প্রবীণদের জীবন নিরাপদ ও মর্যাদাপূর্ণ করা রাষ্ট্রের মূল দায়িত্ব: রাষ্ট্রপতি নতুন নামে যাত্রা শুরু: ‘ই-পার্লামেন্ট’ হলো ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ অদম্য ইচ্ছাশক্তি আর জেদের জয়: প্রতিবন্ধকতা পেরিয়ে জিপিএ-৫ পেলেন সাকিরুল, পাশে দাঁড়ালেন ইউএনও গাইবান্ধার সাদুল্লাপুরে যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে আশুলিয়া ও সাভার উত্তপ্ত: শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০ পাঠদান বন্ধ রেখে খেলার মাঠে গরুর হাট: কুষ্টিয়ার চৌরঙ্গী মহাবিদ্যালয়ে ক্ষোভ ধর্মের অপব্যবহার ও রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির


পাঠদান বন্ধ রেখে খেলার মাঠে গরুর হাট: কুষ্টিয়ার চৌরঙ্গী মহাবিদ্যালয়ে ক্ষোভ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২৬
পাঠদান বন্ধ রেখে খেলার মাঠে গরুর হাট: কুষ্টিয়ার চৌরঙ্গী মহাবিদ্যালয়ে ক্ষোভ


সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকার কথা সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। অথচ ঘড়ির কাঁটায় দুপুর ১টা বাজতেই তালা ঝুলছে চৌরঙ্গী মহাবিদ্যালয়-এর কক্ষগুলোতে, নেই জাতীয় পাতাকাও। এর পরিবর্তে কলেজের ভবন ঘেঁষে পোঁতা বাঁশের খুঁটিতে বাঁধা রয়েছে ছোট-বড় গরু-ছাগল। ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে জমজমাট বেচাকেনা চলছে শিক্ষা চত্বরে।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এই মহাবিদ্যালয়ে সপ্তাহে দুই দিন—রবিবার পেঁয়াজের হাট এবং মঙ্গলবার পশুর হাট বসে। মূলত স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে গত কোরবানির ঈদ উপলক্ষে তিন মাসের অস্থায়ী পশুহাটের অনুমোদন দেওয়া হয়েছিল। তবে গত ৩ আগস্ট সেই মেয়াদের মেয়াদ শেষ হলেও মাঠ ছাড়েনি হাট।

শিক্ষার্থী ও এলাকাবাসীর ক্ষোভ প্রতিষ্ঠানের এমন অনিয়মে চরম ক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানান, হাটের দিনগুলোতে ঠিকমতো পাঠদান হয় না এবং পরিবেশও নষ্ট হয়। এছাড়া মাঠ জুড়ে বাঁশের খুঁটি থাকায় দীর্ঘদিন ধরে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয় যুবসমাজ।

কর্তৃপক্ষের বক্তব্য কলেজের অধ্যক্ষ লাল মোহাম্মদ জানান, হাটের কারণে নিয়ম অনুযায়ী কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। তবে পশুহাটের সাধারণ সম্পাদক আলম বিশ্বাস দাবি করেছেন, খুব দ্রুতই কলেজ মাঠ থেকে হাট সরিয়ে নেওয়ার জন্য পাশেই নতুন জমি প্রস্তুত করা হচ্ছে।

অন্যদিকে, প্রশাসনের তরফ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হক জানান, বিকেল ৪টার আগে কলেজ বন্ধ রাখা গুরুতর অপরাধ। প্রমাণ পেলে বা লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাইসুল ইসলামও নিয়মের ব্যত্যয় ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন



শেয়ার করুন