<p><br></p>
০৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৫:২৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজে জাহাজে হামলার পর পাকিস্তানের মধ্যস্থতার ভূমিকা নিয়ে কূটনৈতিক প্রশ্ন মুগদা হাসপাতালে অনলাইন ই-অ্যাপয়েন্টমেন্ট চালু: কমবে রোগীদের ভোগান্তি পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ নতুন ছন্দে এগোচ্ছে কোয়াড: ২০২৬ সালে ইন্দো-প্যাসিফিকে জোরালো হচ্ছে যুক্তরাষ্ট্র-ভারত-জাপান-অস্ট্রেলিয়ার যৌথ প্রয়াস টঙ্গীতে মাদ্রাসায় হামলা-ভাঙচুর মামলা: হাইকোর্টে জামিন পেলেন শাহজালাল রুমী আইপিএলে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন মোহাম্মদ আমির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার লাগাম কি টানতে পারবে ডেমোক্র্যাটরা ঢাবির অধিভুক্ত উদয়ন স্কুল: এআই দিয়ে ছাত্রীদের ছবি বিকৃতির প্রতিবাদ করায় ১০ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার نما বিক্ষোভ যশোরে অবৈধ সম্পর্কের জেরে স্বামী-স্ত্রীকে নৃশংস হত্যা: আটক ২ ঢাকার আদালতকে দুই ভাগে বিভক্ত করতে হাইকোর্টে রিট


পারিবারিক আড়ালে মাদক ব্যবসা: আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, জামাই পলাতক
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২৬
পারিবারিক আড়ালে মাদক ব্যবসা: আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, জামাই পলাতক


মাদক কারবারে পারিবারিক সম্পর্কের আড়ালে এক চাঞ্চল্যকর সিন্ডিকেটের সন্ধান মিলেছে বরগুনার আমতলীতে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছেন তাদের মেয়ের জামাই।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরের দিকে আমতলী থানার কুকুয়া ইউনিয়নের পূর্ব চুনাখালী এলাকায় সাবিনের বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোসা. কহিনুর (৪০) ও তার স্বামী মো. সেলিম প্যাদা (৫৫)। আর পালিয়ে যাওয়া মূল অভিযুক্ত তাদের মেয়ের জামাই মো. সবুজ মৃধা (৩২)।

পুলিশের দেওয়া বিবরণ অনুযায়ী, সোমবার রাতে ডিবি পুলিশের একটি বিশেষ দল ওই বাড়িতে হানা দেয়। এ সময় সেলিম প্যাদা ও তার স্ত্রী কহিনুরকে আটক করা সম্ভব হলেও জামাই সবুজ মৃধা পালিয়ে যান। পরে কহিনুরের শরীর তল্লাশি করে তাঁর পরিহিত পোশাকের ভেতর থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর তাঁর দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে রান্নাঘরে লুকিয়ে রাখা কসটেপ ও পলিথিনে মোড়ানো আরও ৪ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

সব মিলিয়ে উদ্ধারকৃত ৪ হাজার ৭০০ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এছাড়া মাদক বহনের কাজে ব্যবহৃত বিভিন্ন প্যাকেটিং সরঞ্জামও জব্দ করা হয়েছে।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা জানান, বরগুনা জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের ছদ্মবেশ বা পারিবারিক পরিচয়ের আড়ালে যারা এই কারবার চালাচ্ছেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আমতলী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক সবুজ মৃধাকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।



শেয়ার করুন