<p><br></p>
বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মোঃ বেলাল হোসেন। নতুন দায়িত্ব পাওয়ায় তিনি সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন।
এ উপলক্ষে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মীর শাহে আলম এবং শিবগঞ্জ উপজেলা ছাত্রবিষয়ক সম্পাদক মীর সাকরুল ইসলাম সীমান্তের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
নতুন দায়িত্বকে সামনে রেখে সৈয়দপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন মোঃ বেলাল হোসেন। তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও ঐক্য বৃদ্ধি, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পাশাপাশি নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় সৈয়দপুর ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে সর্বস্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে সকলের সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।