<p><br></p>
২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১০:০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া থানা ভাংচুর ও আগুন ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা ‎নাসিরনগরে ৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাচ্চু মিয়া গ্রেফতার, প্রতিদ্বন্দ্বী দুই পক্ষকে কাছে টানছে তুরস্ক: লিবিয়ায় কি নতুন সমীকরণ গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ নীলফামারীতে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ চিরিরবন্দরের ২০ বেকার যুবকের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন, মিলল সনদ কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী, রইল অনুষ্ঠানের সূচি ২৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি পাচ্ছেন নির্মাতা চয়নিকা চৌধুরী বায়োপিকে অভিনয়ে আগ্রহী ববিতা, মানলেন না কোনো আপস


মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ
লুৎফর সিকদার, গোপালগঞ্জ
  • আপডেট করা হয়েছে : ০৫-১০-২০২৬
মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


গতকাল রবিবার দুপুর  গোপালগঞ্জ জেলা প্রশাসকের  কার্যালয় "স্বচ্ছতা" সম্মেলন কক্ষে উপস্থিতি ছিলেন, সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আরিফ-উজ-জামান মহোদয়ের সভাপতিত্বে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা, নিরাপত্তা ও সমস্যা নিরসন সংক্রান্তে  ইজিবাইক মোটর চালক ও বাজার সমিতির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ কে এম,বাবর গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য (এমপি),  জনাব মোঃ হাবীবুল্লাহ,বিপিএম-সেবা, পুলিশ সুপার, গোপালগঞ্জ এবং জেলা পরিষদের প্রশাসক  

শরীফ রফিকজ্জামান মহোদয়। 

সভায় জেলার সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও অধিকতর শৃঙ্খলাপূর্ণ, জনবান্ধব ও নিরাপদ করে তোলার জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার, গোপালগঞ্জ। পাশাপাশি, পরিবহন মালিক ও শ্রমিকদের বিভিন্ন যৌক্তিক সমস্যা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্রুত নিরসনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।


গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয় কোনো ধরনের হয়রানি ছাড়াই বৈধ পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং সাধারণ জনগণের যেকোনো ধরনের ভোগান্তি এড়াতে সংশ্লিষ্ট পরিবহন মালিক, শ্রমিকসহ সকল অংশীজনের আন্তরিক সহযোগিতা কামনা করেন।


এ সময় আরো উপস্থিত ছিলেন , গোপালগঞ্জ জেলা প্রশাসন এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও গোপালগঞ্জ পরিবহন খাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



শেয়ার করুন