<p><br></p>
২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১১:৩০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শতকোটি টাকার সম্পদের পাহাড়! এলজিইডির হিসাবরক্ষক দম্পতির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ ইউপি নির্বাচন সামনে রেখে ১৫ দলের সঙ্গে ইসির সংলাপ শুরু শার্শায় ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ রাজধানীতে সহিংসতার ছক: মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা ও দুই শ্যালক আটক দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণ ফেরাতে পদ্মা ব্যারেজ দ্রুত বাস্তবায়নের দাবি রাজশাহীর সেমিনারে জ্বালানি স্থাপনা ও বেসামরিক এলাকায় পাল্টাপাল্টি আঘাত: রাশিয়া-ইউক্রেন সংঘাত তীব্র গোপালগঞ্জে ডকডাউন ঘিরে চাপা আতংক বিএমইটিতে অদৃশ্য সিন্ডিকেট: তদন্তের নামে ধামাচাপা, জিম্মি প্রবাসগামীরা তারেক রহমানের ৫ই ডিসেম্বর মোকামতলায় আগমন সফল করতে কিচক ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত আলীকদমের পাহাড় কি অবৈধ ইটভাটার কাছে জিম্মি? প্রশাসন কি দেখেও দেখছে না?


ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হাজীগঞ্জ (ডুসাহ)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ক্যাম্পাস প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৯-০৩-২০২৫
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হাজীগঞ্জ (ডুসাহ)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হাজীগঞ্জ (ডুসাহ)-এর উদ্যোগে গত সোমবার (১৭ই মার্চ ২০২৫) এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ৬০৭১ নাম্বার রুমে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহ মিরান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন রিপন, মো. সানাউল্লাহ (Founder, Glorious Consultancy), ঢাবিস্থ চাঁদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন “ডাকাতিয়া—ঢাবিতে এক খণ্ড চাঁদপুর” এর সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিমুল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডুসাহ-এর বর্তমান সভাপতি মাহমুদুল হাসান তিতাস, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রানা হোসেন। অতিথিরা তাদের বক্তব্যে হাজীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও উচ্চশিক্ষায় আরও অগ্রসর হওয়ার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাজীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের উন্নয়নে ও পারস্পরিক সংযোগ বৃদ্ধি করতে ডুসাহ সব সময় কাজ করে যাবে। পাশাপাশি ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ডুসাহ-এর পক্ষ থেকে জানানো হয়, সংগঠনটি ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এমন আয়োজন অব্যাহত রাখবে।



শেয়ার করুন