<p><br></p>
০৫ অক্টোবর ২০২৬, সোমবার, ০৬:২১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ বাজিতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলা সাংবাদিক সড়ক দুর্ঘটনায় আহত পাসপোর্ট কর্মকর্তা আইয়ুব আলী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ৪০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালককে লক্ষ্য করে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কিছু সংবাদকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক দাবি করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে জনপ্রিয় অভিনেতা ও সিরাজগঞ্জের কৃতি সন্তান জাহিদ হাসানের জন্ম দিন আজ কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৯ শেখ হাসিনা প্রতারণা করেছেন: আদালত


৯৯৯ নম্বর ক্লোন করে চাওয়া হচ্ছে পিন, পুলিশের সতর্কবার্তা
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৬-১২-২০২৪
৯৯৯ নম্বর ক্লোন করে চাওয়া হচ্ছে পিন, পুলিশের সতর্কবার্তা


জাতীয় জরুরি সেবার নম্বর ক্লোন করে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পিন নাম্বার চাওয়ার ঘটনায় জনসাধারণকে সতর্ক করে বার্তা দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌। 

বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের এআইজি ইনামুল হক সাগরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯৯৯ নম্বর ক্লোন করে বিকাশ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পিন নাম্বার জানতে চাওয়া হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।

৯৯৯ নাম্বার থেকে কখনোই কোনো ব্যক্তির মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) পিন নাম্বার অথবা ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ডের পিন নাম্বার জানতে চাওয়ার কোন সুযোগ নেই। ৯৯৯ নাগরিকগণের চাহিদা অনুযায়ী জরুরি মুহূর্তে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুল্যান্স সেবা প্রদান করে থাকে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ও ব্যাংকের কার্ডের পিন নাম্বার কারো সাথে শেয়ার করবেন না। এ ধরনের প্রতারকচক্র থেকে সতর্ক থাকা ও তাদের সম্পর্কে সংশ্লিষ্ট থানা বা ৯৯৯ নাম্বারে জানাতে জনগণকে অনুরোধ জানানো হচ্ছে।



শেয়ার করুন