<p><br></p>
০৪ নভেম্বর ২০২৬, বুধবার, ১১:০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর, মানতে হবে নির্দিষ্ট নিয়ম মার্কিন মধ্যবর্তী নির্বাচন: বড় রাজনৈতিক ধাক্কার মুখে ইলন মাস্ক ও তার ব্যবসা সাম্রাজ্য ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমাতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মার্কিন মধ্যবর্তী নির্বাচন: বড় রাজনৈতিক ধাক্কার মুখে ইলন মাস্ক ও তার ব্যবসা সাম্রাজ্য হ্যামস্ট্রিং ইনজুরি: এক মাসের জন্য মাঠের বাইরে বার্সেলোনার মিডফিল্ডার রদ্রি কৃষক বাঁচলে দেশ বাঁচবে: আধুনিক প্রযুক্তিতে কৃষিকে লাভজনক করার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী মানবাধিকার সুরক্ষা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে আত্মপ্রকাশ করল ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন ককাস ভারত থেকে সার্ভার নিয়ন্ত্রণের অভিযোগ ও ডিজিপের বিচ্ছিন্নকরণ বগুড়ায় সরকারি জায়গায় স্থায়ী দোকানের দাবিতে ফল ব্যবসায়ীদের মানববন্ধন বন্ড জিম্মি করে অঢেল সম্পদের মালিক কাস্টমস কর্মকর্তা ইরফান আলী, দুদকে দুর্নীতির অভিযোগ


আইনজীবী হত্যায় ২০ জনকে আটক করেছে যৌথবাহিনী
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৭-১১-২০২৪
আইনজীবী হত্যায় ২০ জনকে আটক করেছে যৌথবাহিনী চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ। কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।


মঙ্গলবার বিকালে ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা মাথার পট্টি, আন্দরকিল্লা, হাজারী গলি এলাকা অভিযানচালিয়ে পুলিশ তাদের আটক করা হয়েছে।

 

চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না মঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষুব্ধ জনতার ত্রিমুখী সংর্ঘষে নিহত হয়েছেন সাইফুল।

 

এদিকে দিনভর সংঘর্ষের ঘটনায় রাত ১০টার পর থেকে নগরজুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান। তবে রাতে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিষয়ে কোনো মামলা হয়নি বলে জানায় পুলিশ।

 

 

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন জানান, বুধবার সকাল সাড়ে ৮টায় নিহত আইনজীবী সাইফুলের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর সকাল ১০টায় আদালত প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজ অনুষ্ঠিত হবে। পরে বেলা ১১টায় নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে দ্বিতীয় দফা এবং বাদ আসর গ্রামের বাড়ি লোহাগাড়ায় তৃতীয় দফা জানাজা অনুষ্ঠিত হবে।

 

এদিকে আজ বুধবার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর চট্টগ্রাম আদালতের জামিন শুনানির কথা থাকলেও তরুণ আইনজীবী সাইফুল হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জনের ডাক দিয়েছে জেলা আইনজীবী সমিতি।

 



শেয়ার করুন