<p><br></p>
২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১১:৩০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শতকোটি টাকার সম্পদের পাহাড়! এলজিইডির হিসাবরক্ষক দম্পতির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ ইউপি নির্বাচন সামনে রেখে ১৫ দলের সঙ্গে ইসির সংলাপ শুরু শার্শায় ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ রাজধানীতে সহিংসতার ছক: মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা ও দুই শ্যালক আটক দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণ ফেরাতে পদ্মা ব্যারেজ দ্রুত বাস্তবায়নের দাবি রাজশাহীর সেমিনারে জ্বালানি স্থাপনা ও বেসামরিক এলাকায় পাল্টাপাল্টি আঘাত: রাশিয়া-ইউক্রেন সংঘাত তীব্র গোপালগঞ্জে ডকডাউন ঘিরে চাপা আতংক বিএমইটিতে অদৃশ্য সিন্ডিকেট: তদন্তের নামে ধামাচাপা, জিম্মি প্রবাসগামীরা তারেক রহমানের ৫ই ডিসেম্বর মোকামতলায় আগমন সফল করতে কিচক ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত আলীকদমের পাহাড় কি অবৈধ ইটভাটার কাছে জিম্মি? প্রশাসন কি দেখেও দেখছে না?


ইউপি নির্বাচন সামনে রেখে ১৫ দলের সঙ্গে ইসির সংলাপ শুরু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৯-১১-২০২৬
ইউপি নির্বাচন সামনে রেখে ১৫ দলের সঙ্গে ইসির সংলাপ শুরু


আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয় এবং প্রথম দিনে ১৫টি দল অংশ নেয় বলে জানা গেছে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, সংলাপের মূল লক্ষ্য সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নেওয়া। রোববার শুরু হওয়া এই মতবিনিময় চলবে টানা তিন দিন—২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আরেকটি বৈঠক করা হবে।

এর আগে শনিবার ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার জানান, প্রথম দিনের সংলাপে ১৫টি দলের সঙ্গে বসার কথা রয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নির্ধারিত এ আলোচনায় যেসব দল অংশ নিচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে—জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।

তবে প্রথম দিনে বিএনপি, জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও খেলাফত আন্দোলনের অংশ নেওয়ার কথা থাকলেও তারা পরবর্তীতে সংলাপে যুক্ত হবে বলে ইসিকে জানিয়েছে বলে জানান আব্দুল মমিন সরকার।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর নির্বাচন কমিশন আসন্ন ইউপি নির্বাচনের ধাপভিত্তিক পরিসংখ্যান প্রকাশ করে। সে অনুযায়ী:

  • প্রথম ধাপ: ১৩১টি উপজেলার ১,০২৬টি ইউনিয়ন

  • দ্বিতীয় ধাপ: ১১৯টি উপজেলার ১,১১৩টি ইউনিয়ন

  • তৃতীয় ধাপ: ১১৮টি উপজেলার ১,০০২টি ইউনিয়ন

  • চতুর্থ ধাপ: ৯৩টি উপজেলার ৭৯৩টি ইউনিয়ন

  • পঞ্চম ধাপ: ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়ন



শেয়ার করুন