<p><br></p>
২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১২:৫৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শতকোটি টাকার সম্পদ ও অনিয়মের অভিযোগেও বহাল তবিয়তে পাসপোর্টের এডি রুস্তম আলী হাজী চৌধুরী আহমেদ উল্লাহর মৃত্যুতে লায়ন এম এ আউয়ালের গভীর শোক কুইবেকে সরকারি চাকরিতে হিজাব-পাগড়ি নিষেধাজ্ঞা বহাল নাশকতাকারীরা সবাই ভারতে পালাতে পারবে না: রাশেদ খাঁন সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, অপরিবর্তিত খোলা পাম তেল পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রণক্ষেত্র: আ.লীগ-বিএনপি সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, ব্যাপক অগ্নিসংযোগ নিয়োগ বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগ: ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল আলীমের তদন্ত দাবি শতকোটি টাকার সম্পদের পাহাড়! এলজিইডির হিসাবরক্ষক দম্পতির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ ইউপি নির্বাচন সামনে রেখে ১৫ দলের সঙ্গে ইসির সংলাপ শুরু শার্শায় ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ


নিরাপত্তাকর্মীদের অচেতন করে ধানমণ্ডিতে প্রায় ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৮-১১-২০২৬
নিরাপত্তাকর্মীদের অচেতন করে ধানমণ্ডিতে প্রায় ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি


রাজধানীর ধানমণ্ডির আনাম র‍্যাংকস প্লাজা শপিং মলের পূরবী জুয়েলার্স থেকে আনুমানিক দুই হাজার ভরি গয়না ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) গভীর রাতে আনুমানিক ২টার দিকে এই চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

  • খাবার খাইয়ে অচেতন করা: বিক্রেতা জোবায়ের আহমেদের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ-পোলাও খাইয়ে অচেতন করে দুর্বৃত্তরা দোকানে ঢুকে গয়না লুট করে।

  • ক্ষয়ক্ষতির পরিমাণ: পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ জানান, চুরি যাওয়া গয়নার পরিমাণ প্রায় দুই হাজার ভরি; পাশাপাশি নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা।

  • নিখোঁজ কর্মী ও সিসিটিভি ফুটেজ: জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল জানান, ঘটনার পর থেকে তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন—যাদের একজন জুয়েলার্সের নিজস্ব কর্মী এবং বাকি দুজন শপিং মলের। সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে মলে আসতে দেখা গেছে, সঙ্গে আরও দুজন অপরিচিত ব্যক্তি ছিলেন। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে দুর্বৃত্তদের প্রতিষ্ঠানে প্রবেশে সরাসরি সহায়তা করতে দেখা গেছে বলে দাবি করেন তিনি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলে সিআইডির একটি দল আলামত সংগ্রহ করছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।



শেয়ার করুন