<p><br></p>
২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১০:৪৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি স্থাপনা ও বেসামরিক এলাকায় পাল্টাপাল্টি আঘাত: রাশিয়া-ইউক্রেন সংঘাত তীব্র গোপালগঞ্জে ডকডাউন ঘিরে চাপা আতংক বিএমইটিতে অদৃশ্য সিন্ডিকেট: তদন্তের নামে ধামাচাপা, জিম্মি প্রবাসগামীরা তারেক রহমানের ৫ই ডিসেম্বর মোকামতলায় আগমন সফল করতে কিচক ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত আলীকদমের পাহাড় কি অবৈধ ইটভাটার কাছে জিম্মি? প্রশাসন কি দেখেও দেখছে না? কলাপাড়ায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মূল্যস্ফীতি ৬ শতাংশে নামানোর লক্ষ্য; অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা অর্থমন্ত্রীর টানা ১০০ ম্যাচে গোলের অনন্য মাইলফলকে রোনালদোর আল নাসর ভবদহ জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ ও বড় প্রকল্পের উদ্যোগ সন্তানদের ভালোবাসায় আবেগাপ্লুত কেট; ক্যানসার জয়ের পর নতুন প্রামাণ্যচিত্রে ঘুরে দাঁড়ানোর গল্প


সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১৪
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৮-১১-২০২৬
সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১৪


সিলেট বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে গত ২৪ ঘণ্টার (শনিবার সকাল ৮টা পর্যন্ত) এই তথ্য জানানো হয়।

  • সর্বশেষ মৃত্যু: ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. মুশাহীদ নামের ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে সুনামগঞ্জের তাহিরপুর থানার মো. হেলিমের ছেলে।

  • মোট মৃত্যু: চলতি বছর বিভাগে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা দাঁড়াল ২৩৬ জনে (এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু ১০ জনের)। জেলাভিত্তিক মৃত্যু: সিলেটে ১০৮, সুনামগঞ্জে ৭৬, হবিগঞ্জে ৩৫ এবং মৌলভীবাজারে ১৭ জন।

  • নতুন শনাক্ত: গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৯৩৫ জন (সুনামগঞ্জে ৯৭৩, সিলেটে ৪৮৬, হবিগঞ্জে ৩০৪ ও মৌলভীবাজারে ১৭২ জন)।

  • হাসপাতালে ভর্তি: উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১০৭ জন (সিলেটে ৯২, হবিগঞ্জে ১১ ও মৌলভীবাজারে ৪ জন; সুনামগঞ্জে কেউ ভর্তি হননি)। বর্তমানে সরকারি (৪৩৯ জন) ও বেসরকারি (৮০ জন) হাসপাতাল মিলিয়ে মোট ৫১৯ জন চিকিৎসাধীন রয়েছেন।



শেয়ার করুন