সিলেট বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে গত ২৪ ঘণ্টার (শনিবার সকাল ৮টা পর্যন্ত) এই তথ্য জানানো হয়।
সর্বশেষ মৃত্যু: ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. মুশাহীদ নামের ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে সুনামগঞ্জের তাহিরপুর থানার মো. হেলিমের ছেলে।
মোট মৃত্যু: চলতি বছর বিভাগে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা দাঁড়াল ২৩৬ জনে (এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু ১০ জনের)। জেলাভিত্তিক মৃত্যু: সিলেটে ১০৮, সুনামগঞ্জে ৭৬, হবিগঞ্জে ৩৫ এবং মৌলভীবাজারে ১৭ জন।
নতুন শনাক্ত: গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৯৩৫ জন (সুনামগঞ্জে ৯৭৩, সিলেটে ৪৮৬, হবিগঞ্জে ৩০৪ ও মৌলভীবাজারে ১৭২ জন)।
হাসপাতালে ভর্তি: উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১০৭ জন (সিলেটে ৯২, হবিগঞ্জে ১১ ও মৌলভীবাজারে ৪ জন; সুনামগঞ্জে কেউ ভর্তি হননি)। বর্তমানে সরকারি (৪৩৯ জন) ও বেসরকারি (৮০ জন) হাসপাতাল মিলিয়ে মোট ৫১৯ জন চিকিৎসাধীন রয়েছেন।