<p><br></p>
২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৮:৩৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ নীলফামারীতে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ চিরিরবন্দরের ২০ বেকার যুবকের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন, মিলল সনদ কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী, রইল অনুষ্ঠানের সূচি ২৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি পাচ্ছেন নির্মাতা চয়নিকা চৌধুরী বায়োপিকে অভিনয়ে আগ্রহী ববিতা, মানলেন না কোনো আপস চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ - ইসহাক খন্দকার ভুয়া অ্যাকাউন্ট থেকে এলসি অনিয়ম: তদারকি ও সুশাসনের চাপে পূবালী ব্যাংক


২৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি পাচ্ছেন নির্মাতা চয়নিকা চৌধুরী
বিনোদন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৬-১১-২০২৬
২৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি পাচ্ছেন নির্মাতা চয়নিকা চৌধুরী


দীর্ঘ আড়াই দশক ধরে দেশের নাট্য ও চলচ্চিত্র অঙ্গনে নিরলসভাবে কাজ করে যাওয়া জনপ্রিয় নির্মাতা ও নাট্যকার চয়নিকা চৌধুরী বিশেষ সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন। আগামী ১৬ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেমে’ বসতে যাচ্ছে ‘ইউরো কোলা প্রেজেন্টস ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর ২৫তম আসর। এই বর্ণাঢ্য আয়োজনেই তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

দেশের জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমের সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) প্রতি বছর এই পুরস্কারের আয়োজন করে। দীর্ঘ ২৫ বছরের ক্যারিয়ারে ৪৭৫টি একক নাটক, ১৮টি ধারাবাহিক নাটক এবং দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন চয়নিকা চৌধুরী। তার এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সিজেএফবি তাকে বিশেষ সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

এ অর্জন প্রসঙ্গে অনুভূতি প্রকাশ করতে গিয়ে চয়নিকা চৌধুরী জানান, আজকের এই অবস্থানে পৌঁছাতে তাকে অনেক চড়াই-উতরাই পার হতে হয়েছে। পথচলায় নানা প্রতিকূলতা ও বাধা-বিপত্তি এলেও তিনি কখনো নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হননি, বরং সব সময় কাজকেই সর্বোচ্চ প্রাধান্য দিয়েছেন। দীর্ঘ ২৫ বছরের সাধনার পর সিজেএফবির পক্ষ থেকে পাওয়া এই স্বীকৃতি তাকে অত্যন্ত গর্বিত ও আনন্দিত করেছে বলে তিনি উল্লেখ করেন।



শেয়ার করুন