<p><br></p>
২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৮:৩২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ নীলফামারীতে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ চিরিরবন্দরের ২০ বেকার যুবকের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন, মিলল সনদ কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী, রইল অনুষ্ঠানের সূচি ২৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি পাচ্ছেন নির্মাতা চয়নিকা চৌধুরী বায়োপিকে অভিনয়ে আগ্রহী ববিতা, মানলেন না কোনো আপস চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ - ইসহাক খন্দকার ভুয়া অ্যাকাউন্ট থেকে এলসি অনিয়ম: তদারকি ও সুশাসনের চাপে পূবালী ব্যাংক


জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ - ইসহাক খন্দকার
মু. অলি উল্লাহ ইয়াছিন স্টাফ রিপোর্টার নোয়াখালী
  • আপডেট করা হয়েছে : ২৬-১১-২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ - ইসহাক খন্দকার


২৬ নভেম্বর(বৃহস্পতিবার), নোয়াখালীতে জুলাই সনদ বাস্তবায়ন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখা।


 জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নোয়াখালী পৌরবাজার প্রাঙ্গণে প্রতিবাদ সভায় মিলিত হয়।


প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নোয়াখালী জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ।


সভাপতির বক্তব্যে ইসহাক খন্দকার বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য দমনে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দেশের জনগণের প্রত্যাশা পূরণে সাত দফা দাবি বাস্তবায়ন ও সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।


কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মাহবুব, নোয়াখালী শহর জামায়াতের আমীর মাওলানা মো. ইউসুফ, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মহিউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।



শেয়ার করুন