<p><br></p>
০৮ নভেম্বর ২০২৬, রবিবার, ১০:৪৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক রাজুর ওপর হামলা: পরীমনির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থার জোরালো দাবি জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! নেতানিয়াহুর যুগের অবসান ঘটানোর চ্যালেঞ্জ: ইসরায়েলে সরকার গঠনের দায়িত্বে গাদি আইজেনকোট কাবা শরিফের সামনে ছবি প্রকাশ করে বিয়ের ইঙ্গিত দিলেন অভিনেত্রী নাজনীন নীহা ইরানের স্থলপথ ও সীমান্ত রোধে ২০ সদস্যের বিশেষ টাস্কফোর্স গঠন করল যুক্তরাষ্ট্র হামজা জহুরের অনবদ্য সেঞ্চুরিতে ভারতকে ৩ উইকেটে হারাল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ফিটফাট হয়ে এপারে আসতে হবে, ফাঁকা আওয়াজে কাজ হবে না: টাঙ্গাইলে হুঁশিয়ারি প্রতিমন্ত্রী টুকুর চরফ্যাশনে সারের কৃত্রিম সংকট ও মিয়ানমারে পাচার: ডিলারদের কারসাজিতে দিশেহারা কৃষকরা মানসিকতার বদলেই ক্যারিবীয় ব্যাটিংয়ে সাফল্যের ধারা: কাভেম হজ চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের ১৮ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার


কাবা শরিফের সামনে ছবি প্রকাশ করে বিয়ের ইঙ্গিত দিলেন অভিনেত্রী নাজনীন নীহা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৬
কাবা শরিফের সামনে ছবি প্রকাশ করে বিয়ের ইঙ্গিত দিলেন অভিনেত্রী নাজনীন নীহা


ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা বরাবরই নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন। তবে ভক্ত-অনুরাগীদের কৌতূহল বাড়িয়ে এবার মক্কার পবিত্র কাবা শরিফের সামনে সঙ্গীর সঙ্গে তোলা ছবি শেয়ার করে বিয়ের স্পষ্ট ইঙ্গিত দিলেন এই তারকা।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি পোস্ট করে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন নীহা। ক্যাপশনে তিনি লেখেন, এতদিন যে অধ্যায়টি একান্ত ব্যক্তিগত রাখতে চেয়েছিলাম, আজ তা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তাঁর পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, সেজন্য অশেষ শুকরিয়া। এই সম্পর্ক যেন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকে, সে দোয়াই চেয়েছেন তিনি।

যদিও এই পোস্টে বিয়ের কথা সরাসরি না বললেও স্পষ্ট ইঙ্গিত মিলেছে। তবে এখনো পর্যন্ত জীবনসঙ্গীর নাম বা পরিচয় প্রকাশ করেননি এই অভিনেত্রী।

উল্লেখ্য, এর আগে গত ২৯ জুন ফেসবুকে নিজের ‘এনগেজড’ (বাগদান সম্পন্ন) হওয়ার খবর নিজেই জানিয়েছিলেন নীহা। সে সময় গুঞ্জন রটেছিল যে কোনো পাকিস্তানি নাগরিকের সঙ্গে তিনি বাগদান সেরেছেন, যার সত্যতা তিনি তখন নিশ্চিত বা অস্বীকার করেননি। সেসময় গণমাধ্যমকে নীহা বলেছিলেন, উপযুক্ত সময়ে তিনি নিজেই তার হবু বরের পরিচয় সবার সামনে নিয়ে আসবেন। নীহার এই নতুন পোস্টের পর থেকেই কমেন্ট বক্সে তাকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরা বার্তা জানাচ্ছেন তার ভক্ত-অনুরাগীরা



শেয়ার করুন