<p><br></p>
০৮ নভেম্বর ২০২৬, রবিবার, ১০:৫৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক রাজুর ওপর হামলা: পরীমনির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থার জোরালো দাবি জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! নেতানিয়াহুর যুগের অবসান ঘটানোর চ্যালেঞ্জ: ইসরায়েলে সরকার গঠনের দায়িত্বে গাদি আইজেনকোট কাবা শরিফের সামনে ছবি প্রকাশ করে বিয়ের ইঙ্গিত দিলেন অভিনেত্রী নাজনীন নীহা ইরানের স্থলপথ ও সীমান্ত রোধে ২০ সদস্যের বিশেষ টাস্কফোর্স গঠন করল যুক্তরাষ্ট্র হামজা জহুরের অনবদ্য সেঞ্চুরিতে ভারতকে ৩ উইকেটে হারাল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ফিটফাট হয়ে এপারে আসতে হবে, ফাঁকা আওয়াজে কাজ হবে না: টাঙ্গাইলে হুঁশিয়ারি প্রতিমন্ত্রী টুকুর চরফ্যাশনে সারের কৃত্রিম সংকট ও মিয়ানমারে পাচার: ডিলারদের কারসাজিতে দিশেহারা কৃষকরা মানসিকতার বদলেই ক্যারিবীয় ব্যাটিংয়ে সাফল্যের ধারা: কাভেম হজ চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের ১৮ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার


জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পানছড়িতে বিএনপির র‍্যালি ও আলোচনা
ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পানছড়িতে বিএনপির র‍্যালি ও আলোচনা


ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।



 ৮ নভেম্বর (রবিবার) বিকেল ৪টায় পানছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।



দিবসটি উপলক্ষে পানছড়ি সদরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পানছড়ি জিয়া স্কোয়ারে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।



আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন। বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী।


 সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. সিরাজুল ইসলামসহ দলের জ্যেষ্ঠ নেতারা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক অধ্যায় সূচিত হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। 



জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা আজও গণতন্ত্র, জাতীয় ঐক্য ও দেশপ্রেমে অনুপ্রেরণা জোগায়।



বক্তারা আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গড়ার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।



শেয়ার করুন