<p><br></p>
০৭ নভেম্বর ২০২৬, শনিবার, ১০:৩২:২১ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াহ ওকাফরের জাদুকরী গোল: টটেনহামের জয়রথ থামাল লিডস আট বছর বোনের পরিচয়ে আত্মগোপন: অবশেষে আঙুলের ছাপে ধরা পড়লেন তুর্কি পলাতক আসামি ৭ নভেম্বর দেশের স্বাধীনতা রক্ষার দিন: রুহুল কবির রিজভী "সামাজিক মাধ্যমে হুংকার নয়, দেশে ফিরে কাঠগড়ায় দাঁড়ান: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী" ষড়যন্ত্রকারীরা এক হয়ে দেশের বিরুদ্ধে পাঁয়তারা করছে: শামা ওবায়েদ গাজীপুরে উদ্‌যাপিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জেলা প্রশাসনের নানা আয়োজন আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী প্রথম শীতকালীন ঝড় ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গাজা: তলিয়ে গেছে ৭০ হাজার তাঁবু ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী সাভারে পুলিশের লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক আটক, মামলা দায়ের


বগুড়ায় নানা আয়োজনে পালিত হলো ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৭-১১-২০২৬
বগুড়ায় নানা আয়োজনে পালিত হলো ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস


যথাযথ মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় উদযাপিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। দিনটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) জেলা প্রশাসন, বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক-পেশাজীবী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

শনিবার সকালে শহরের এডওয়ার্ড পার্ক শহীদ টিটু মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।

এতে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন— জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মো. মোশারফ হোসেন, বগুড়া সিটি করপোরেশন প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির এবং অধ্যক্ষ প্রফেসর ড. বেল্লাল হোসেন প্রমুখ।

এছাড়া বগুড়া প্রেস ক্লাব হলরুমে দিবসটি উপলক্ষে আলাদা আরেকটি আলোচনা সভার আয়োজন করা হয়। প্রেস ক্লাব সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। এ সময় আরও বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ।

দিবসটির তাৎপর্য তুলে ধরতে এদিন শহরের সিটি জামে মসজিদে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন সাধারণ মুসল্লিরা।

সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা ছাত্রদল। এরপর দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা। ফাতেহা পাঠ ও মোনাজাতে আরও অংশ নেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

সরকারের দেশব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে ময়লা-আবর্জনা পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন দুই সংসদ সদস্য। পাশাপাশি নন্দীগ্রাম পৌরসভার নাগরিক সেবায় একটি অ্যাম্বুলেন্স উপহার দেন সংসদ সদস্য মোশারফ হোসেন।

দিনের শেষভাগে বিকেলে শহরের আলতফুন্নেছা খেলার মাঠ থেকে জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বিশাল সমাবেশে মিলিত হয়, যেখানে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।



শেয়ার করুন