<p><br></p>
অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে অন্যতম বড় কলঙ্ক হিসেবে পরিচিত ২০১৮ সালের কেপটাউন টেস্টের বল-টেম্পারিং ঘটনা নিয়ে প্রায় আট বছর পর চাঞ্চল্যকর দাবি করলেন দেশটির সাবেক ওপেনার উসমান খাজা। তার মতে, ওই ঘটনার দায় একা স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের ছিল না; বরং এই বিষয়ে পুরো দলেরই পূর্ণ জানাশোনা ছিল। এমনকি পোর্ট এলিজাবেথ টেস্টেও এটি ব্যবহৃত হয়েছিল বলে দাবি করেন তিনি।
শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাড-কে দেওয়া সাক্ষাৎকার এবং আসন্ন আত্মজীবনী ‘সবর’-এ খাজা এসব তথ্য তুলে ধরেছেন।
"আমরা সবাই জানতাম। শুধু ব্যাটার, বোলার বা সাপোর্ট স্টাফ নয়—আমরা সবাই জানতাম।"
খাজা জানান, ঘটনার পরপরই তিনি ড্রেসিংরুমে প্রস্তাব দিয়েছিলেন যেন ওই তিনজনকে একা বলির পাঁঠা না বানিয়ে পুরো দল সম্মিলিতভাবে এর দায়ভার গ্রহণ করে। কিন্তু বাস্তবে তা না করে উল্টো ওই তিনজনকে কোণঠাসা করে ফেলা হয়েছিল।