<p><br></p>
০৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৬:০০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান: গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি নারায়ণগঞ্জের শ্রমিক অসন্তোষ: গার্মেন্টস শিল্পকে ধ্বংসের গভীর ষড়যন্ত্র দেখছেন ব্যবসায়ীরা মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় বিপর্যয়: ডেমোক্র্যাটদের অভিশংসন হুঁশিয়ারি ও প্রশাসনের ভেতরে কোন্দল ষড়যন্ত্রকারীরা পার পাবে না, ২০২৪ সালের মতোই জনগণ তাদের জবাব দেবে: প্রধানমন্ত্রী সমস্যার স্থায়ী সমাধানে ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও সরকারের ত্রিমুখী সমন্বয়ের তাগিদ মাহদী আমিনের জাতীয় দলের অধ্যায় চুকিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো পানছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু লাকসামে দুবাই প্রবাসীর নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী উধাও লাকসামে দুবাই প্রবাসীর নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী উধাও


সিলেট টেস্ট: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২৬
সিলেট টেস্ট: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। ঘরের মাঠে একাদশে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে মাঠে নেমেছে টাইগাররা।

ইনজুরি কাটিয়ে দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘটেছে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এছাড়া পেসার শরিফুল ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন গতি তারকা তাসকিন আহমেদ।

বাংলাদেশের বোলিং কম্বিনেশন: মিরপুর টেস্টের আদলেই সিলেটে তিন স্পিনার ও দুই পেসারের আক্রমণ সাজিয়েছে স্বাগতিক দল। স্পিন আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান ও তাইজুল ইসলাম। অন্যদিকে পেস আক্রমণে তাসকিনের সঙ্গে জুটি বাঁধছেন হাসান মাহমুদ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ।

বাংলাদেশের মতো ওয়েস্ট ইন্ডিজ একাদশেও এসেছে দুটি বড় পরিবর্তন। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে টেস্ট ক্যাপ পেয়েছেন তরুণ ব্যাটার কেভিন উইকহ্যাম—তিনি ক্যারিবীয়দের টেস্ট ইতিহাসে ৩৪৯তম ক্রিকেটার হিসেবে অভিষিক্ত হলেন। এছাড়া একাদশে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার জশুয়া ডা সিলভা। তবে এই দুই পরিবর্তনের ফলে একাদশ থেকে বাদ পড়েছেন জন ক্যাম্পবেল ও তেজনারাইন চান্দারপল।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, জশুয়া ডা সিলভা, কেভিন উইকহ্যাম, কাভেম হজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, রস্টন চেইস, শামার জোসেফ, জেডেন সিলস, জশুয়া বিশপ এবং জোমেল ওয়ারিক্যান।



শেয়ার করুন