<p><br></p>
০৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৬:০০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান: গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি নারায়ণগঞ্জের শ্রমিক অসন্তোষ: গার্মেন্টস শিল্পকে ধ্বংসের গভীর ষড়যন্ত্র দেখছেন ব্যবসায়ীরা মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় বিপর্যয়: ডেমোক্র্যাটদের অভিশংসন হুঁশিয়ারি ও প্রশাসনের ভেতরে কোন্দল ষড়যন্ত্রকারীরা পার পাবে না, ২০২৪ সালের মতোই জনগণ তাদের জবাব দেবে: প্রধানমন্ত্রী সমস্যার স্থায়ী সমাধানে ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও সরকারের ত্রিমুখী সমন্বয়ের তাগিদ মাহদী আমিনের জাতীয় দলের অধ্যায় চুকিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো পানছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু লাকসামে দুবাই প্রবাসীর নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী উধাও লাকসামে দুবাই প্রবাসীর নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী উধাও


শুরুতে টাইগার পেসারদের ঝড়, প্রতিরোধ গড়ে লাঞ্চে ক্যারিবীয়রা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২৬
শুরুতে টাইগার পেসারদের ঝড়, প্রতিরোধ গড়ে লাঞ্চে ক্যারিবীয়রা


সিলেট টেস্টের প্রথম সেশনে দারুণ শুরু করেও ওয়েস্ট ইন্ডিজের প্রতিরোধ ভাঙতে পারেনি বাংলাদেশ। মেঘলা আবহাওয়ার ফায়দা তুলে পেসাররা ক্যারিবীয়দের টপ অর্ডার কাঁপিয়ে দিলেও, শেষ পর্যন্ত সেশনের বাকি সময়টা কাটিয়ে স্বস্তিতেই লাঞ্চ বিরতিতে গেছে সফরকারীরা। প্রথম সেশন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৮৬ রান।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) টস হেরে বোলিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী রূপ দেখান বাংলাদেশি পেসাররা। দলীয় ১৪ রানেই ব্রেন্ডন কিংকে (৯) বোল্ড করে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। এর আগে হাসান মাহমুদের বলে স্লিপে জীবন পেলেও জশুয়া ডি সিলভা তা কাজে লাগাতে পারেননি। ২৭ রানের মাথায় সেই তাসকিনের বলেই এলবিডব্লিউর শিকার হয়ে ১২ রান করে ফেরেন তিনি। এরপর হাসান মাহমুদের দুর্দান্ত এক স্কিড করা ডেলিভারিতে বোল্ড হন কাভেম হজ।


মাত্র ২৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া দলের হাল ধরেন অভিষিক্ত কেভিন উইকহ্যাম ও আমির জাঙ্গু। দুজন মিলে প্রথম সেশনের বাকি সময়টা দুর্দান্তভাবে পার করে অবিচ্ছিন্ন থেকে যোগ করেন মহামূল্যবান ৫৯ রান।


লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় আমির জাঙ্গু ৩২ এবং কেভিন উইকহ্যাম ২৭ রান নিয়ে অপরাজিত ছিলেন। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ দুটি এবং হাসান মাহমুদ একটি উইকেট শিকার করেন।


ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ২৬ ওভারে ৮৬/৩


ব্যাটাররা: জাঙ্গু ৩২*, উইকহ্যাম ২৭*, জশুয়া ১২, কিং ৯।


বোলাররা: তাসকিন ২/৩৬, হাসান ১/৩৩, মিরাজ ০/১৩, তাইজুল ০/৩।



শেয়ার করুন