<p><br></p>
০৪ নভেম্বর ২০২৬, বুধবার, ০৬:৫৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিরামপুরে তথ্য অধিকার আইনে তথ্য প্রদানে গড়িমসি ও অতিরিক্ত ফি দাবির অভিযোগ চাকরির প্রলোভন ও মাদক পাচার: এস এ কর্পোরেশনের বিরুদ্ধে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আমতলীতে ইউপি সচিব মো. জাকির হোসেনের বিরুদ্ধে ৪ লাখ ৯৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগ সিভিল এভিয়েশন কর্মকর্তা আমিরের বিরুদ্ধে ২০০ কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়! গোপালগঞ্জ টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাসিরনগরে যৌতুক না দেওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, ৮ মাসেও বিচার না পাওয়ায় মানববন্ধন প্রশাসনের হস্তক্ষেপ অবশেষে বৃদ্ধ শামসুল হকের ঠাঁই হলো বড় ছেলের ঘরে বিতর্ক, অনিয়ম আর পলায়নের পরও কোন জাদুবলে রাজধানীতে পুনর্বাসিত কাস্টমস উপকমিশনার আহাদ রাজশাহী বিআরটিএ অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য: ঘুষ ছাড়া মিলছে না সেবা টাকা ছাড়া নড়ে না ফাইল! বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলামের ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ ব্যবসায়ীরা


রাণীনগরের পরিত্যক্ত অবস্থায় ১ বৃদ্ধার মরদেহ উদ্ধার
মোঃ সোহাগ খন্দকার রাণীনগর (নওগাঁ)প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৪-১১-২০২৬
রাণীনগরের পরিত্যক্ত অবস্থায় ১ বৃদ্ধার মরদেহ উদ্ধার


নওগাঁর রাণীনগরে পরিতাক্ত অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার  সকালে ত্রিমোহনী হাটের একটি দোকানের বারান্দা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে তার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। তিনি নাটোর জেলার লালপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।


জানা গেছে, প্রায় ১৫ দিন ধরে ওই বৃদ্ধাকে উপজেলা কাশিমপুর ইউনিয়নের ত্রিমোহনী হাটের আশপাশে ঘোরাফেরা করতো। হাটের বিভিন্ন দোকানের বারান্দায় বসে থাকতেন তিনি। কেউ খাবার দিলে খেতেন, তবে কারও কাছে তেমন কিছু চাইতেন না। স্থানীয়দের ধারণা ছিল, তিনি শারীরিকভাবে অসুস্থ এবং মানসিকভাবেও কিছুটা বিপর্যস্ত ছিলেন।


স্থানীয় মো. বাবু জানান, কয়েক দিন আগে ওই বৃদ্ধার কাছে তাঁর বাড়ি কোথায় এবং ছেলে-মেয়ে কয়জন এমন নানা বিষয়ে জানতে কথা বলছিলাম। কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর দেননি তিনি। শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিলেন, আর চোখ দিয়ে পানি ঝরছিল। তাঁর এমন অসহায় অবস্থা দেখে আমাদেরও মায়া হতো। বুধবার সকালে হাটে এসে একটি দোকানের বারান্দায় বৃদ্ধাকে পড়ে থাকতে দেখতে পাই।


রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে তার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বৃদ্ধার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তাঁর বাড়ি নাটোর জেলার লালপুর থানায়। ইতোমধ্যে তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁরা মরদেহ নেওয়ার জন্য রাণীনগর থানায় আসতিছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


দীর্ঘদিন ধরে পরিচয়হীন অবস্থায় হাটের আশপাশে পড়ে থাকা এই বৃদ্ধার মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্মিলনের আগেই তাঁর এমন করুণ পরিণতি স্থানীয়দের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।



শেয়ার করুন