পদোন্নতিবঞ্চিত হয়ে মানবেতর জীবন: টাঙ্গাইলে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধন


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-11-2026

পদোন্নতিবঞ্চিত হয়ে মানবেতর জীবন: টাঙ্গাইলে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধন

দীর্ঘদিন ধরে সাংগঠনিক কাঠামো বা অর্গানোগ্রাম অনুমোদন না হওয়ায় চরম অনিশ্চয়তা ও মানবেতর কর্মজীবন পার করছেন পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। এই অচলাবস্থা নিরসন এবং পরিচালনা পর্ষদ থেকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো অর্গানোগ্রাম দ্রুত অনুমোদনের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (০৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা কার্যালয় প্রাঙ্গণে পল্লী সঞ্চয় ব্যাংক টাঙ্গাইল সদর শাখা এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যাংকের টাঙ্গাইল সদর শাখার ব্যবস্থাপক সাজেদুল ইসলাম, সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক টিপু সুলতান, শেখ রাসেল আল মাহমুদ, মো. আব্দুল্লাহ এবং শহিদুজ্জামান প্রমুখ।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অর্গানোগ্রামের দীর্ঘসূত্রিতার কারণে ব্যাংকটির কর্মীরা তাদের ন্যায্য পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদিত এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো সাংগঠনিক কাঠামোটি বাস্তবায়নের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

এ সময় টাঙ্গাইল সদর শাখার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সংহতি প্রকাশ করে মানববন্ধনে উপস্থিত ছিলেন।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।