<p><br></p>
০৪ নভেম্বর ২০২৬, বুধবার, ০৫:১৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
একনেক সভা: ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন, স্থগিত ৪টি গাজীপুরে শ্রমিক আন্দোলনের ভিডিও করায় পিটিয়ে হত্যার অভিযোগ পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যু গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা রাণীনগরের পরিত্যক্ত অবস্থায় ১ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা: তরুণী দিশা ফের ৩ দিনের রিমান্ডে ফের গুরুত্বপূর্ণ পদে ওবায়দুল কাদেরের সহযোগী প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান ‘বলিউড’ পরিচয়ে আপত্তি রণবীরের, নিজেকে পরিচয় দিতে চান অন্যভাবে গোপালগঞ্জে সহপাঠীরা মেধাবী শিক্ষার্থীর পিঠে চালাল চাইনিজ কুড়াল মাগুরায় ১৫০ ভরি স্বর্ণের ভাগবাটোয়ারা ও ২০ লাখ টাকার লেনদেন: যুবদল নেতা শাকের হত্যায় চাঞ্চল্যকর তথ্য আসিফ মাহমুদের রিট: দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে আদেশের দিন ধার্য ১১ নভেম্বর


বিতর্কিত মন্তব্যের জেরে ডিটিসিএ সচিব পদ হারাচ্ছেন মোহাম্মদ মসিউর রহমান
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৪-১১-২০২৬
বিতর্কিত মন্তব্যের জেরে ডিটিসিএ সচিব পদ হারাচ্ছেন মোহাম্মদ মসিউর রহমান


  • ঘটনা কী: প্রধানমন্ত্রীর একটি স্লোগানকে ‘হাদিস’ ও ‘শাশ্বত বাণী’ হিসেবে উল্লেখ করে তীব্র বিতর্কের মুখে পড়েছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমান। এর জেরে তাকে পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

  • নতুন নিয়োগ: তার স্থলাভিষিক্ত হয়ে ডিটিসিএর নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান।

  • কবে ঘটে: গত মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়, যদিও প্রজ্ঞাপনে অপসারণের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

গত রোববার ঢাকার ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মসিউর রহমান বলেন— “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এটা হাদিস, হাদিস। এটা শাশ্বত বাণী।’ তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তিনি নিজেই অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন যে, অনেকে তার এই বক্তব্যকে তোষামোদ ভাবতে পারেন, তবে তার কাছে এটি হাদিসের সমতুল্য।



শেয়ার করুন